Wednesday, March 4, 2026

নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মার বহিরাগতদের, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি ব্রাত্যর

Date:

Share post:

স্কুলের মধ্যে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল বহিরাগর বিরুদ্ধে। চললো ব্যাপক ভাঙচুরও। ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে। কয়েকজন শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। প্রধান শিক্ষকের মদতে এই হামলা হয় বলেই সহকারী শিক্ষকদের অভিযোগ। যদিও তা অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। এই ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শনিবার দুপুরে আচমকাই স্কুলে চড়াও হয় বহিরাগত বেশ কয়েকজন। স্কুলে ঢুকেই শিক্ষক শিক্ষিকাদের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। মোবাইল ফোন কেড়ে নেওয়া থেকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় কয়েকজন শিক্ষককে। আঘাত গুরুতর হওয়ায় তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আত্রান্ত শিক্ষকদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদের মদতেই এই হামলা হয়েছে। তাঁর দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন অন্যান্য শিক্ষকরা। এই নিয়ে হাইকোর্টে মামলাও চলছে। সেই প্রতিহিংসাতেই বহিরাগতদের নিয়ে এসে শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলা চালিয়েছেন তিনি। প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নরেন্দ্রপুর থানার পুলিশ। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আহতদের হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীদের খোঁজ চলছে। পাশাপাশি এই ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, গোটা ঘটনার রিপোর্ট তলব করেছি ডিআই-এর কাছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড়া হবে না।

spot_img

Related articles

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা-পুত্র মোজতবা! 

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা আলি খামেইনির ছেলে মোজতবা হোসেইনি খামেইনি। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মোজতবাকে খামেইনির...

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর...

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...