Tuesday, June 2, 2026

বড় চমক, উত্তরবঙ্গ জুড়ে স্কুলে রাজবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি দিতে চলেছে রাজ্য

Date:

Share post:

এবার রাজবংশী ভাষায় স্কুলে পড়ানোর স্বীকৃতি দিতে চলেছে রাজ্য সরকার। মোট ১৯২টি স্কুলকে রাজবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি দেওয়া হচ্ছে। যার মধ্য ১২০টি স্কুল শুধুমাত্র কোচবিহার জেলায়। উন্নয়নের ডালি সাজিয়ে নিয়ে উত্তর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ সোমবার তিনি কোচবিহার জেলার রাসমেলা ময়দান থেকে রাজবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি দেওয়ার ঘোষণা করবেন। রাজ্যের এই উদ্যোগের ফলে প্রায় ১২ থেকে ১৩ হাজার পড়ুয়া রাজবংশী ভাষায় পড়ার সুযোগ পেতে চলেছেন।

পরবর্তী ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজবংশী ভাষায় পড়ানোর স্কুল শিক্ষক নিয়োগ করা হবে। সোমবার থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে ক্লাস। ইতিমধ্যেই তার প্রস্তুতি ও নিতে শুরু করেছেন রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। প্রায় ১২ থেকে ১৩ হাজার পড়ুয়া এই রাজবংশী ভাষায় পড়ার সুযোগ পাবে। উল্লেখ্য, ইতিমধ্যেই সাঁওতালি মাধ্যমে স্কুল চালু করেছে রাজ্য। তার জন্য শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শুরু হয়েছে। এবার রাজ্যবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি মিলতে চলেছে।

আরও পড়ুন- টলিউডে ১৮ বছর পার, অভিনয় জীবনের প্রাপ্তবয়স্কতায় নস্টালজিক অভিনেতা দেব!

 

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...