Sunday, June 21, 2026

টলিউডে ১৮ বছর পার, অভিনয় জীবনের প্রাপ্তবয়স্কতায় নস্টালজিক অভিনেতা দেব!

Date:

Share post:

বাংলা সিনেমা জগতের অন্যতম স্তম্ভ হয়ে ওঠা ছেলেটা আজ ১৮-তে পা দিলেন। ‘স্বাবালক’ হলেন অভিনেতা দেব (Dev), বয়সে নয় পেশাগত জীবনে। ২৮ জানুয়ারি মুক্তি পেয়েছিল দেবের প্রথম ছবি ‘অগ্নিশপথ’ (Agnisapath)। বিপরীতে ছিলেন ‘সিনিয়র অ্যাক্টর’ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। ছবি সেভাবে সাফল্য না পেলেও টলিউড সেদিন পেয়ে গেছিল আজকের সুপারস্টারকে। দীপক অধিকারী জন্ম নিয়েছিলেন ‘দেব’ নামে। ১৮ বছর পরে আজ আরও এক ২৮ জানুয়ারি। সমাজমাধ্যমে নিজের নস্টালজিয়ার অনুভুতি শেয়ার করেন দেব।

টালিগঞ্জের অন্যতম উল্লেখযোগ্য নাম অভিনেতা দেব। কমার্শিয়াল সিনেমার নিয়মের উল্টো পথে হেঁটেও বিগত কয়েক বছরে ইন্ডাস্ট্রিকে সবথেকে বেশি ব্যবসায়িক সাফল্য এনে দিয়েছেন দেব। আজ শুধু অভিনেতা নন, এখন তিনি প্রযোজকও বটে। তাই দায়িত্ব অনেক বেড়েছে। কিন্তু স্টারডাম কোনদিনই এই তারকাকে বদলাতে পারেনি। রবিবার সমাজমাধ্যমে ‘অগ্নিশপথ’ ছবির একটি পোস্টার ভাগ করে নিয়েছেন দেব। সঙ্গে লিখেছেন, “অবশেষে আমি আজকে প্রাপ্তবয়স্ক হলাম। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে ১৮ বছর সম্পূর্ণ করলাম। সকলের ভালবাসা, সমর্থন এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।”


Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...