Wednesday, June 17, 2026

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা একই সঙ্গে দেখার নির্দেশ,বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

এ বারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখার সূচি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বেশ কিছু খাতা একই সময়ে দেখতে হবে পরীক্ষকদের। ফলে দু’টি পরীক্ষার সঠিক মূল্যায়ন করা আদৌ সম্ভব কিনা, তা নিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে।শিক্ষকদের একাংশ জানিয়েছেন, চিঠি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, তাঁদের মাধ্যমিকের খাতা নিতে হবে ২৫ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের খাতা ৯ মার্চ এবং পরের পর্বের খাতা ২২ মার্চ নিতে হবে।
মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী, মাধ্যমিকের খাতা দেখে প্রথম দফায় ৮ মার্চ, আর পরের দফায় ১৬ মার্চ জমা দিতে হবে। আবার উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের খাতা নিতে হবে ৯ মার্চ। খাতা জমা দিতে হবে ১৫ মার্চ। পরের ধাপে খাতা নিতে হবে ২২ মার্চ। ৮ এবং ১৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, দুই পরীক্ষার খাতাই একসঙ্গে দেখতে হবে।এখানেই জটিলতা তৈরি হচ্ছে। যা মেনে নিতে রাজি নন স্কুলের শিক্ষকরা।
শিক্ষক–শিক্ষিকাদের মত, ‘‌মূল্যায়ন সঠিক হবে কি না সেটা ভাবার বিষয়। একজন শিক্ষক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, দুই পরীক্ষার খাতা পেলে সেটা দেখার ক্ষেত্রে চাপ তৈরি হয়। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সমন্বয়ের অভাব এমন পরিস্থিতি তৈরি করেছে।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর বক্তব্য, মূল্যায়ন সঠিক হবে কি না সেই প্রশ্ন তো উঠছেই। পাশাপাশি বহু শিক্ষক খাতা পাচ্ছেন না। আবার কেউ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, দুই পরীক্ষার খাতাই পাচ্ছেন। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সমন্বয়ের অভাবেই এমনটা হয়েছে।যদিও পর্ষদ ও সংসদ কর্তারা সমন্বয়ের অভাবের অভিযোগ মানেননি।পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন,আমরা শুধু মাধ্যমিক স্তরের শিক্ষকদেরই মাধ্যমিকের খাতা দেখতে দিই।

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এমন পরিস্থিতি অন্য বার তৈরি হয় না। এ বার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা একেবারে লাগোয়া। দুটো পরীক্ষাই ফেব্রুয়ারিতে শেষ করতে হবে। শিক্ষকের অভাবে মাধ্যমিক স্তরের যে শিক্ষকেরা উচ্চ মাধ্যমিক পড়ান, শুধু তাঁদেরই উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে দেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিকের খাতার সংখ্যাও খুব বেশি হয় না। মূল্যায়নে প্রভাব পড়ার কথা নয়।

Related articles

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর...