Saturday, May 16, 2026

‘কে হরিদাস পাল…’, রাহুলকে আক্রমণ করতেই শুভেন্দুকে পাল্টা তৃণমূলের, বার্তা কংগ্রেসকেও!

Date:

Share post:

লোকসভার আগে জন সংযোগের মাধ্যম হিসেবে দেশজুড়ে ন্যায়যাত্রা কর্মসূচি করছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁকে কুরুচিকর ভাষায় বেনজির আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ন্যায়যাত্রা নিয়ে রাহুলকে নজিরবিহীন আক্রমণ করেন শুভেন্দু। ওই মন্তব্যের ভিডিও টুইট করে এক্স হ্যান্ডলে পাল্টা তোপ তৃণমূলের।

সাংবাদিকদের মুখে রাহুল গান্ধীর নাম শুনে রীতিমতো ক্ষেপে যান শুভেন্দু। তিনি বলেন, “গত চার দিন ধরে প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী, রাহুল গান্ধী। কে হরিদাস পাল? একটা…। বলছে, স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা তৈরি হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো দেখিওনি, শুনিওনি। যার এই সেন্স, তাকে কাউন্ট কেন করেন? পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি। এই পার্টির কোনও অস্তিত্ব নেই।” শুভেন্দুর এহেন আক্রমণের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। ওই মন্তব্যের ভিডিও করে এক্স হ্যান্ডলে তোপ দাগেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “এটা ভাষা? রাহুল গান্ধীকে কী ভাষায় আক্রমণ করছেন গদ্দার? রাজনীতিতে এই ধরণের অসভ্যতা, অপসংস্কৃতি বন্ধ হোক। রাজ্য কংগ্রেস নেতারা বিজেপির দালালি করতে গিয়ে আর কত নিচে নামবেন যে এটাও হজম করছেন? শুভেন্দুর কুৎসিত রাজনীতি বেআব্রু হয়ে পড়ছে। এই অসুস্থ ভাষার তীব্র প্রতিবাদ করছি।”

রাহুল গান্ধী সম্পর্কে মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এক্স হ্যান্ডলে সরব হয়েছেন তৃণমূলের যুবনেতা তথা আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, “তৃণমূলের কোনও নেতা কখনও মুখ ফসকে খারাপ কথা বলে ফেললে যারা সমালোচনার জোয়ার নিয়ে আসেন, আশা করি তারা একই রকম ভাবে এক্ষেত্রেও সমালোচনা করবেন। আশা করি, বিরোধী দলনেতা বলে ভয় পাবেন না কিংবা গুটিয়ে যাবেন না।”


Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...