Tuesday, June 23, 2026

বিজেপি নেতা খুনে কড়া পদক্ষেপ কেরল আদালতের,পিএফআইয়ের ১৫ সদস্যকেই মৃত্যুদণ্ড

Date:

Share post:

বিজেপি নেতা খুনে কড়া পদক্ষেপ কেরল আদালতের।অভিযুক্ত পিএফআইয়ের ১৫ সদস্যকেই মৃত্যুদণ্ডের নির্দেশ দিল কেরলের আদালত। ২০২১-এর ডিসেম্বরে খুন হয়েছিলেন, বিজেপি নেতা তথা আইনজীবী রঞ্জিত শ্রীনিবাসন। এর সঙ্গে জড়িত থাকার দায়ে ১৫ জনকে গ্রেফতার করেছিল কেরল পুলিশ। ২০ জানুয়ারি, ১৫ জনকেই দোষী সাব্যস্ত করেছিল মাভেলিকারার অতিরিক্ত দায়রা আদালত।মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ড দিল আদালত। জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে আটজন সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল। বাকিদের এই অপরাধের ষড়যন্ত্রে সামিল থাকার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। সাজাপ্রাপ্ত এই ১৫ জন হল নিজাম, আজমল, অনুপ, মহম্মদ আসলাম, সালাম, আব্দুল কালাম, সফরউদ্দিন, মুনশাদ, জাজিব, নওয়াজ, শেমির, নাজির, জাকির হুসেন, শাজি এবং শামনাজ।

আদালত সূত্রে জানা গিয়েছে, আলাপুঝার ভেল্লাকিনারে থাকতেন রঞ্জিত শ্রীনিবাসন। ২০২১-এর ১৯ ডিসেম্বর রাতে তার বাড়িতে হামলা চালিয়েছিল অভিযুক্তরা। শ্রীনিবাসনের মা, স্ত্রী এবং কন্যার সামনেই হামলাকারীরা তাঁকে নির্মমভাবে খুন করেছিল।পিএফআই-এর মূল সংগঠন এসডিপিআই-এর রাজ্য সম্পাদক কেএস শানের খুনের প্রতিশোধ হিসেবেই এই হত্যা বলে দাবি পুলিশের। ১৮ ডিসেম্বর আলাপুঝার মান্নানচেরিতে তার উপর মারাত্মক হামলা হয়েছিল এবং তাতেই তার মৃত্যু হয়।

আলাপুঝার সহকৈারী পুলিশ সুপার এনআর জয়রাজ এই ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন।এক হাজারটিরও বেশি নথি এবং ১০০টিরও বেশি অন্যান্য প্রমাণ-সহ চার্জশিট দাখিল করেন তদন্তকারীরা। সেই সব প্রমাণের মধ্যে ছিল আঙ্গুলের ছাপ, ফরেন্সিক অনুসন্ধান রিপোর্ট, সিসিটিভি ফুটেজ এবং গুগল ম্যাপের সাহায্য নিয়ে অপরাধীদের গতিবিধির মানচিত্র ইত্যাদি। সব আদালতে পেশ করা হয়. এরপর আজ মঙ্গলবার এই মৃত্যুদন্ডের নির্দেশ দেয় আদালত।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...