Friday, May 22, 2026

বামনগোলায় দুই নির্যাতিতাকে ৩ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ মানবাধিকার কমিশনের

Date:

Share post:

গতবছরের জুলাই মাসে মালদার বামনগোলায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। চোর অপবাদ এই মারধর চলে। রাজ্যকে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। দুই নির্যাতিতাকে ৩ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত গত বছরের জুলাই মাসে। বামনগোলায় ভরা হাটে ‘চোর’ অপবাদে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। ঘটনার ৯ দিনের মাথায় বামনগোলা থানার আইসি, দুই এসআই এবং এক এএসআই-কে ক্লোজ করা হয়। জাতীয় মানবাধিকার কমিশনে মামলা দায়ের হয়। তার প্রেক্ষিতেই ক্ষতিপূরণ দেওয়ার এই নির্দেশ। জাতীয় মানবাধিকার কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করেছে তৃণমূল।

নির্যাতিতার মেয়ে জানিয়েছেন, ‘ শুনতে পেয়েছি টাকা পয়সার কথা। টাকা পয়সা থাকলেও সম্মান পাওয়া যাবে না। এই ঘটনা যেমন আমার মায়েদের সঙ্গে হয়েছে, আশা করি কারও সাথে না হয়। টাকা দিয়ে তো কিছু হবে না। সম্মান তো পাওয়া যাবে না। তবু এই টাকা দিয়ে খাওয়া দাওয়া চলবে আমাদের। এমনিতে তো কাজকর্ম কিছু করে না। বাড়িতে থাকে বসে।

জানা গিয়েছে, বামনগোলা থানা এলাকার পাকুয়াহাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন একই পরিবারের দুই মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাটে ২ মহিলার বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়া নিয়ে অশান্তির সূত্রপাত। অভিযোগ, ভরা হাটের মধ্যে ২ জনকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়! এখানেই শেষ নয়। ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরে যারা অভিযুক্ত, তাদের না ধরে পুলিশ ওই ২ মহিলাকেই গ্রেফতার করে বলে অভিযোগ ওঠে ।

Related articles

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...