Sunday, May 17, 2026

ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল, মনোজ-শামিম-সহ ৪৫ আধিকারিকের দায়িত্ব বদল

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগেই ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল। এডিজি আইনশৃঙ্খলা হলেন মনোজ বর্মা। সেই পদে আগে ছিলেন জাভেদ শামিম। তিনি যাচ্ছেন গোয়েন্দা বিভাগ এবং এডিজি (নিরাপত্তা) পদে। এর পাশাপাশি উত্তর ২৪ পরগনার ৩ পুলিশ জেলা বারাসত, বনগাঁ ও বসিরহাটের সুপার পদে রদবদল করা হল।

লোকসভা ভোটের আগে গত এক মাস ধরে রাজ্য পুলিশে (Police) লাগাতার রদবদল চলেছে। বুধবার মোট ৪৫ জন আইপিএস অফিসারকে বদলি করল নবান্ন (Nabanna)।

  • সিআইডির ডিআইজি হলেন কলকাতা পুলিশের ডিসি উত্তর তরুণ হালদার।
  • কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার হলেন ডিসি দক্ষিণ-পূর্ব শুভঙ্কর ভট্টাচার্য।
  • কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে যাচ্ছেন বিধাননগর কমিশনারেটের ডিসি ট্র্যাফিক ইন্দিরা মুখোপাধ্যায়।
  • ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার পদ থেকে ডব্লিউবিপিএস সুমন্ত কবিরাজকে সরিয়ে পাঠানো হয়েছে বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত সুপার পদে।
  • বসিরহাট পুলিশ জেলার সুপার জবি থমাসকে সরিয়ে আনা হল হোসেন মেহেদি রহমানকে। থমাসকে পাঠানো হল ইসলামপুরের সুপার পদে।
  • বনগাঁ পুলিশ জেলার সুপার হলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল দীনেশ কুমার।
  • বনগাঁ পুলিশ জেলার সুপার পদে থাকা জয়িতা বসুকে পাঠানো হল দার্জিলিং রেঞ্জের ডিআইজি করে।
  • হাওড়া সিটি পুলিশের ডিসি দক্ষিণ পদে থাকা প্রতীক্ষা ঝারখাড়িয়া বারাসত পুলিশ জেলার সুপার হয়েছেন।
  • বারাসত পুলিশ জেলার সুপার পদে থাকা ভাস্কর মুখোপাধ্যায়কে পাঠানো হল মালদহ রেঞ্জের ডিআইজি করে।
  • দক্ষিণবঙ্গের ডিজি-আইজিপি পদে থাকা সিদ্ধিনাথ গুপ্তাকে বদলি করা হয়েছে রাজ্য পুলিশের স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোতে।

নবান্ন (Nabanna) সূত্রে খবর, এটা রুটিন বদলি।


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...