Saturday, May 9, 2026

হেমন্ত সোরেনকে আজই আদালতে পেশ, গ্রেফতারির প্রতিবাদে বনধ ঝাড়খন্ডে

Date:

Share post:

ভোটের আগে ঝাড়খন্ডে (Jharkhand) বিজেপির নোংরা রাজনীতি, প্রতিহিংসার জেরে গ্রেফতার হয়েছেন হেমন্ত সোরেন Hemant Soren)। ৪৮ ঘণ্টা ধরে ইডির (ED) নানা নাটকের পর বুধবার হেমন্তকে ম্যারাথন জেরা করা হয়। এরপরই তিনি রাজভবনে গিয়ে ইস্তফা দেন এবং ইডি (ED) তাঁকে হেফাজতে নেয়। আজই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আদালতে পেশ করা হবে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে। গোটা ঘটনার প্রতিবাদে ঝাড়খন্ড জুড়ে বৃহস্পতিবার বনধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন।

সামনে লোকসভা নির্বাচন, এবার জয় যে সহজ হবে না তা বুঝতে পেরেই প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে পদ্ম শিবিরে (BJP) । বিহারে বিধায়ক কেনাবেচা করে ক্ষমতা দখলের পরেই ইডি সমন পাঠায় লালু প্রসাদকে। তার আগে তেজস্বীকে টানা ৯ ঘণ্টা জেরা করা হয়। অপারেশন হেমন্ত শুরু হওয়ার পরেই ফের সমন যায় রাবড়ি এবং দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে। ইডির দাবি জমি দুর্নীতি এবং আর্থিক তছরূপ মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন চম্পাই সোরেন। গ্রেফতারির পর রাঁচি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন হেমন্ত। রাজনৈতিক লড়াইয়ে হেরে গিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে ভোটের আগে বিজেপির নোংরা রাজনীতি দেশের মানুষের কাছে স্পষ্ট হচ্ছে বলেই, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।


Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...