Saturday, June 20, 2026

মুর্শিদাবাদে দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল কর্মী!

Date:

Share post:

বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে নিহত মুর্শিদাবাদের এক তৃণমূল কর্মী।মৃতের নাম শ্যামবাবু রয়।বছর চৌত্রিশের ওই ব্যক্তি মুর্শিদাবাদ থানার দিয়ার এলাকার আমানিগঞ্জ চরেরই বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে তাঁর পথ আটকে বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ১০-১৫ জন এসেছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শ্যামবাবু। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তার আত্মীয়রা বলছেন পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক, তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...