Friday, April 24, 2026

মাধ্যমিকের ইংরাজি প্রশ্নপত্রও ফাঁস! আবার অভিযুক্ত সেই মালদহর পরীক্ষার্থীরা

Date:

Share post:

মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসের ‘ট্রেন্ড’ বজায় রাখল এক শ্রেণির অসাধু পরীক্ষার্থী। যদিও এবার ধরা পড়া ঠেকাতে কিউ আর কোড কালি দিয়ে ঢেকে দেয় পরীক্ষার্থীরা। কিন্তু পর্ষদের প্রযুক্তিতে সেই কালি তুলে চিহ্নিত করা হয় অভিযুক্ত পরীক্ষার্থীদের। দ্বিতীয় দিনেও দেখা গেল মালদহ থেকেই পরীক্ষার্থীরা প্রশ্ন পত্র ফাঁস করে। এদিন চার ছাত্র ও দুই ছাত্রীকে চিহ্নিত করেছে পর্ষদ।

ইংরাজি পরীক্ষার এক ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ইংরাজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের তথ্য পর্ষদের নজরে আসে। সেই মতো তদন্তে নেমে দেখা যায়, কিউ আর কোড দেখে অভিযুক্ত পরীক্ষার্থীদের চিহ্নিত করে ফেলার কারণে দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন পত্র ছবি তুলে ফাঁসের আগে কিউ আর কোড লাল কালিতে ঢেকে দেয় পরীক্ষার্থীরা। এই ঘটনায় জড়িত ছয় পরীক্ষার্থীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে পর্যালোচনায় পর্ষদ। সেই সঙ্গে কেন শুধুমাত্র মালদহ থেকে এধরনের ঘটনা ঘটছে তা নিয়েও তদন্ত করছে মধ্যশিক্ষা পর্ষদ।

Related articles

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...