Wednesday, June 24, 2026

দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছেই গাড়িতে বিধবংসী আগুন! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

দ্বিতীয় হুগলী সেতুর (Second Hoogly Bridge) টোল প্লাজার (Toll Plaza) কাছে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজার সামনে একটি গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। এদিন কলকাতা (Kolkata) থেকে হাওড়ার (Howrah) দিকে যাচ্ছিল গাড়িটি। কিন্তু দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজা অতিক্রম করার সময় ১৮ নম্বর কাউন্টারের কাছে আচমকাই গাড়িটিতে আগুন (Fire) লেগে যায়। এরপরই দাউদাউ করে চার চাকা গাড়িটি রাস্তার মাঝে দাঁড়িয়ে জ্বলতে থাকে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে দু’জন ছিলেন। দুই আরোহীকেই নিরাপদে গাড়ি থেকে নামিয়েছে পুলিশ।

তবে যান্ত্রিক ত্রুটি থেকেই গাড়িটিতে আগুন ধরে যায় বলে অনুমান। শনিবারের ঘটনায় ব্রিজের একটি লেনে প্রবল যানজট তৈরি হয়। এরপরই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও দমকল বাহিনী। তবে এদিনের ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পাশাপাশি জানা যায়নি ক্ষতির পরিমাণও। কিন্তু শনিবার হওয়ার কারণে এদিন দুপুরে অফিস ছুটির পর বাড়ি ফিরতে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা।

শুধু দ্বিতীয় হুগলী সেতুই নয় শনিবার সকালে জগৎবল্লভপুরের ক্ষেত্রমাজুতে ধূপ তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। পরে দমকলের দু’টি ইঞ্জিনের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...