Thursday, April 2, 2026

ঘাটালে তিন সরকারি পদ থেকে আচমকা ইস্তফা অভিনেতা-সাংসদ দেবের!

Date:

Share post:

আচমকাই নিজের রাজনৈতিক ক্যারিয়ারের (Political Career) বড় সিদ্ধান্ত নিলেন ঘাটালের (Ghatal Constituency) সাংসদ দেব (দীপক অধিকারি)। জেলাশাসক দফতর সূত্রে খবর, নিজের সংসদীয় এলাকায় তিনটি সরকারি কমিটি থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ তথা বাংলার সুপারস্টার (Actor Dev)! এরপরই দেবের রাজনীতি সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাড়ছে জল্পনা।

সামনেই লোকসভা নির্বাচন, সব দল নিজের ঘুঁটি সাজাতে ব্যস্ত। রাজ্যে একলা চলো নীতিতে বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বিভিন্ন জেলার সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বৈঠকে হাজির ছিলেন দেব আর সেখানেই মুখ্যমন্ত্রী ঘাটালে ‘প্রধান’ অভিনেতাকেই প্রার্থী হিসেবে দেখতে চান বলে খবর মিলেছে। তার মাঝেই আচমকা দেবের এই সিদ্ধান্ত কেন, উঠছে প্রশ্ন। অভিনেতা এই নিয়ে কোনও মন্তব্য করেননি। জানা গিয়েছে, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহা বিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ এবং বীরসিংহ ডেভলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান, এই তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।


Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...