Saturday, April 4, 2026

“শিণ্ডে আমায় অপরাধী বানিয়েছেন”, থানায় গুলিকাণ্ডে বিস্ফোরক BJP বিধায়ক

Date:

Share post:

থানার ভিতর শিবসেনা নেতাকে গুলি করার ঘটনায় মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে অপরাধী বানালেন অভিযুক্ত বিজেপি বিধায়ক। শিণ্ডের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে বিজেপি বিধায়ক গণপত গাইকোয়াড় জানালেন, একনাথ শিণ্ডে তাঁকে অপরাধী বানিয়েছেন। উনি ক্ষমতায় থাকলে আরও অনেক অপরাধী জন্ম নেবে।

গুলি চালানোয় ঘটনায় দায় স্বীকার করে বিজেপি বিধায়ক বলেন, “একনাথ শিণ্ডে আমাকে অপরাধী বানিয়েছেন। জোর করে আমার জমি কেড়ে নেওয়া হয়েছিল। আমার ছেলেকে থানায় হেনস্থা করা হয়। শিণ্ডে যদি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে পদে থাকেন, তা হলে আমার মতো একই রকম ভাবে আরও অনেক অপরাধীর জন্ম হবে। উনি আমার মতো এক জন ভাল মানুষকে অপরাধী বানিয়ে দিয়েছেন।” একইসঙ্গে তিনি বলেন, “আমার কোনও অনুশোচনা নেই। কেউ যদি আমার ছেলেকে থানায় মারধর করে, তা হলে আমার কী করা উচিত ছিল? আমি ওদের মেরে ফেলতে চাইনি।”

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। শিণ্ডে শিবিরের নেতা মহেশ গাইকোয়াড় এবং বিজেপি বিধায়ক গণপত গাইকোয়াড় তাঁদের সমর্থকদের সঙ্গে নিয়ে উল্লাসনগরের হিল লাইন থানায় জমি বিবাদ সংক্রান্ত বিষয়ে মিমাংসা করতে গিয়েছিলেন। সেখানেই দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। আর তার জেরেই মহেশের উপর গুলি চালান বিধায়ক গণপত। গুলিতে আহত হন মহেশের এক সঙ্গীও। পুলিশের দাবি, থানার ভিতরে ১০ রাউন্ড গুলি চালানো হয়। তার মধ্যে পাঁচটি গুলি লাগে শিণ্ডেসেনার নেতার শরীরের বিভিন্ন অংশে। ওই নেতা এবং তাঁর সঙ্গীকে তড়িঘড়ি উদ্ধার করে থানের এক হাসপাতালে ভর্তি ওরা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বিজেপি বিধায়ককে। পাশাপাশি আরও ২ জন গ্রেফতার হয়েছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...