Saturday, March 14, 2026

পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে লাদাখ, চাপ বাড়ছে মোদি সরকারের

Date:

Share post:

পৃথক রাজ্যের মর্যাদার দাবিতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে লাদাখবাসী। প্রবল ঠান্ডা আর তুষারপাতকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ নামলেন লাদাখের পথে। তার জেরে দোকানপাঠ, বাজারঘাট সব কার্যত বন্ধ।

লাদাখ ডিভিশনের লেহ এবং কার্গিলের সাধারণ মানুষ চার দাবিতে ৩ ফেব্রুয়ারি সমগ্র এলাকায় বনধ পালন করে। লেহ এপেক্স বডি (এলএবি) এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (কেডিএ) দ্বারা যৌথভাবে এলাকায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। মূলত চারটি দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়াতেই এই বিক্ষোভ এবং বনধ। লাদাখের জন্য আলাদা রাজ্যের মর্যাদা, সংবিধানের ষষ্ঠ তফসিলে লাদাখকে অন্তর্ভুক্ত করা এবং উপজাতি মর্যাদা দেওয়া, স্থানীয়দের জন্য চাকরিতে সংরক্ষণ এবং লেহ এবং কার্গিল দুটি লোকসভা কেন্দ্র গড়ার দাবিও রয়েছে বাসিন্দাদের। গত ২৩ জানুয়ারি এই দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে স্মারকলিপি দেওয়া হয়। বিষয়টি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় তার জন্য লাদাখের মানুষের এই দাবিগুলি খতিয়ে দেখতে তড়িঘড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি লাদাখ সংক্রান্ত ওই কমিটির বৈঠক হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০১৯, বিতর্কিত ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়ে তৎকালীন অঙ্গরাজ্য জম্মু ও কাশ্মীরের থেকে রাজ্যের মর্যাদা কেড়ে নিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। সেই সঙ্গে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দেওয়া হয়েছিল দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে। একটি জম্মু ও কাশ্মীর, অপরটি লাদাখ। তারপর থেকে একাধিকবার রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি উঠেছে কাশ্মীরে। উপত্যকার রাজনৈতিক দলগুলি জোট বেঁধে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে আন্দোলনে নেমেছে । যদিও ৫ বছর পরেও লাদাখ বাসির সেই স্বপ্ন পূরণ হয়নি।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...