Monday, April 20, 2026

তুষারপাতে আটকে পড়া অন্তঃস.ত্ত্বাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিলেন জওয়ানরা

Date:

Share post:

তুষারপাতে আটকে পড়া অন্তঃসত্ত্বাকে মহিলাকে উদ্ধার করল ভারতীয় সেনা। জানা গিয়েছে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা ৪০ নাগাদ ভিলগামে সেনা ছাউনিতে খবর আসে। জানা যায়, এক অন্তঃসত্ত্বার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়েছে। কিন্তু বরফে ঢাকা পথ পেরিয়ে হাসপাতালে যাওয়ার ক্ষমতা ছিল না। প্রতিকূল পরিস্থিতি থেকে অন্তঃসত্ত্বাকে উদ্ধার করল সেনা। নিরাপদে তাঁকে পৌঁছে দেওয়া হল হাসপাতালে। কাশ্মীরের কুপওয়ারায় আরও একবার দেখা গেল সেনার মানবিক মুখ।

শনিবার রাতে ক্রমাগত তুষারপাতের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে ওই মহিলার কাছে পৌঁছে যান জওয়ানরা। স্ট্রেচারে করে তাঁকে বের করে আনা হয়। তার পর নিরাপদে পৌঁছে দেওয়া হয় হাসপাতালে। বরফে ঢাকা পথ ধরে কীভাবে অন্তঃসত্ত্বাকে উদ্ধার করা হল, তার একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনা। শত্রুদের আক্রমণ করার পাশাপাশি দেশের মানুষের সেবাও জওয়ানদের কর্তব্য, এই ঘটনায় সেটাই প্রমাণ করেছে ভারতীয় সেনা।

আরও পড়ুন- সেই ব্যর্থ সুকান্ত-শুভেন্দুকে সামনে রেখে বঙ্গ বিজেপির নির্বাচন কমিটি

Related articles

রানিবাঁধে বড় ভাঙন বিজেপির, রাজ্য কমিটির সদস্য যোগ দিলেন তৃণমূলে 

হাতে মাত্র দুদিন। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। এর মাঝেই সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম নির্বাচনী জনসভা...

আলিপুরদুয়ারে দেবের ভোট প্রচারে বাধা, কমিশনের দিকে অভিযোগের আঙুল তৃণমূলের

তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীর হয়ে আলিপুরদুয়ারে প্রচার করতে গিয়ে মাঝপথেই থেমে যেতে হল সাংসদ অভিনেতা দেবকে (Dev)। এরপরই...

সিপিএমের ‘হার্মাদ’রাই এখন বিজেপির ‘জল্লাদ’! তোপ অভিষেকের 

"'যারা খুনের রাজনীতি করত, তারা এখন বিজেপিতে নাম লিখিয়েছে'', চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্য দলুই এবং...

বিমানবন্দরে দেরি, সভার অনুমতি দিচ্ছে বিজেপি! কমিশনের পর্যবেক্ষকদের বিরুদ্ধে সরব মমতা

লাগাতার দুদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রচারে বাধা শুধুমাত্র বিমান পরিষেবার কারণে। কখনও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, কখনও বাংলার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার...