Saturday, June 20, 2026

সেই ব্যর্থ সুকান্ত-শুভেন্দুকে সামনে রেখে বঙ্গ বিজেপির নির্বাচন কমিটি

Date:

Share post:

লোকসভা ভোটকে সামনে রেখে তৈরি হল বঙ্গ বিজেপির নির্বাচন কমিটি। তবে নতুন কোনও মুখ নয়, সেই ব্যর্থ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দলবদলু শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই তৈরি হল এই কমিটি। ২০ জনের এই কমিটিতে রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। এছাড়া রয়েছেন কেন্দ্রের চার প্রতিমন্ত্রী।

আরও পড়ুন- পেটিএমে ‘না’! ব্যবসায়ীদের অন্য পেমেন্ট অ্যাপ ব্যবহারের নির্দেশ সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠনের

এছাড়াও কমিটিতে রয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, বিধায়ক অগ্নিমিত্রা পল, দীপক বর্মন। রাহুল সিনহা, ফাল্গুণী পাত্র, কেন্দ্রীয় পর্যবেক্ষক সতীশ ধন্দ, রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে নাম রয়েছে – আই টি সেলের প্রধান অমিত মালব্য, সুনীল বনশাল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্যের নেতা হিসেবে ভোট সংক্রান্ত কাজের দায়িত্বে থাকবেন। অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্দ সামলাবেন বাকি দায়িত্ব। কমিটির অন্যান্য সদস্যরা প্রচারের কাজে থাকবেন।

তবে ইচ্ছা না থাকলেও এই কমিটিতে সুকান্ত ও শুভেন্দু নিজেদের সঙ্গে একই দায়িত্ব পালন করার তালিকায় রেখেছেন দিলীপ ঘোষকে। কারণ, সুকান্ত ও শুভেন্দু জানেন সংগঠন তৈরিতে তাঁদের থেকে অনেক বেশি দক্ষ ও জনপ্রিয় দিলীপ ঘোষ।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...