Saturday, June 6, 2026

পেটিএমে ‘না’! ব্যবসায়ীদের অন্য পেমেন্ট অ্যাপ ব্যবহারের নির্দেশ সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠনের

Date:

Share post:

আর পেটিএম (Paytm) নয়! অন্য কোনও পেমেন্ট অ্যাপ (Payment App) ব্যবহারের নির্দেশ সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের (Confederation of All India Traders)। রবিবার এক বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় ব্যবসায়ীদের (Businessman) পেটিএম ব্যাঙ্ক ব্যবহার করতে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিনকয়েক আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পেটিএম ব্যাঙ্ক ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। আরবিআই স্পষ্ট জানিয়েছে, ২৯ ফেব্রুয়ারির পর আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না পেটিএম। আর এমন আবহে রবিবার একেবারে স্পষ্টভাবে ভারতীয় ব্যবসায়ীদের পেটিএম ব্যাঙ্ক বন্ধের নির্দেশ সামনে এল।

কেন্দ্রের আচমকা এমন নির্দেশে বিপাকে বহু গ্রাহক। তাঁদের অভিযোগ, যদি সবকিছুই মিথ্যাভাবে করা হয়েছিল বা একটি আধারের বিনিময়ে ভুরিভুরি অ্যাকাউন্ট করা হয়ে থাকে তাহলে প্রথম থেকেই কেন কড়া পদক্ষেপ নিল না আরবিআই? তবে রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে এসব করে দেশবাসীর কাছে নিজেদের ভাবমূর্তি রক্ষায় ময়দানে নেমে পড়েছে বিজেপি। আর তাই নিজের মর্জিমতো যেকোনও পদক্ষেপ নিতে পিছু হঠছে না মোদি সরকার। অন্যদিকে, শোনা যাচ্ছে, বর্তমান অভিযোগের মধ্যেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর ইডির তদন্তের খবর প্রকাশ্যে আসতেই সরাসরি প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রের রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা। তিনি সাফ জানান, পেটিএমের বিরুদ্ধে নতুন করে কোনও অভিযোগ পেলেই তদন্ত শুরু করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপাতত পেটিএমের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

সিএআইটি সভাপতি বিসি ভারতীয়া এবং মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল এদিন বিজ্ঞপ্তি জারি করে সাফ জানায়, ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে এবং লেনদেনের ক্ষেত্রে ঝুঁকি কমাতেই নাকি অন্য অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের। তবে আচমকা এমন বিজ্ঞপ্তির পর বড়সড় ক্ষতির মুখে পড়বে পেটিএম, সেকথা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এদিন সিএআইটি-র তরফে ব্যবহারকারীদের সচেতন থাকতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আরও নজর দিতে বলা হয়েছে।

Related articles

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...