Wednesday, June 24, 2026

পশ্চিমী ঝঞ্ঝা সরতেই ফিরল শীত! রাজ্যে কতদিন ‘নিম্নমুখী’ পারদ? বড় আপডেট আলিপুরের

Date:

Share post:

হাওয়া অফিসের (Weather Office) পূর্বাভাসই সত্যি হল। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই রাজ্যে আবার ফিরল শীত। উত্তর-পশ্চিমী বাতাস রাজ্যে প্রবেশ করতেই ধীরে ধীরে নামতে শুরু করেছে পারদ (Temperature)। একদিনেই তিন ডিগ্রির বেশি পারদপতন কলকাতায় (Kolkata)। তবে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Office) সূত্রে খবর, এই আবহাওয়া খুব বেশিদিন স্থায়ী হবে না।

মূলত জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই শীত কার্যত বাংলা থেকে মুখ ফিরিয়েছিল। কলকাতা থেকে জেলা, সর্বত্রই একই ছবি সামনে আসে। তাতেই মনে বিষাদের মেঘ শীতপ্রেমীদের মনে। এরপরই হাওয়া অফিস জানায় এখনই আশাহত হওয়ার নেই। দ্রুত বদলাতে পরিস্থিতি। ফের কমবে পারা। আবারও উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপট বাড়বে বাংলার বুকে। আর তার জেরেই পারদ পতন হবে জেলায় জেলায়। সামনেই সরস্বতী পুজো, আর বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে বরাবরই ঠান্ডার আমেজ দেখেছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া অফিস বৃহস্পতিবার জানিয়েছে, কলকাতার তাপমাত্রা এক ঝটকায় নেমেছে অনেকটাই। মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি। পাশাপাশি ১২-১৩ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে জেলার তাপমাত্রা।

তবে এদিন হাওয়া অফিস জানিয়েছে, হালকা শীত পড়লেও এই আমেজ সাময়িক। দিন তিনেক পর ফের তাপমাত্রা বাড়বে।

 

 

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...