Tuesday, March 17, 2026

জীবনসঙ্গী হিসেবে ‘পুরুষবন্ধু’কে বেছে নিলেন বীরভূমের বাসুদেব!

Date:

Share post:

ডিভোর্স হয়েছিল আগেই, এবার নতুন করে জীবন সফরে ‘পুরুষবন্ধু’কে বেছে নিলেন বীরভূমের বাসিন্দা বাসুদেব চক্রবর্তী (Basudeb Chakraborty)ওরফে বাসু। তাঁর কাণ্ডে চমকে উঠেছেন আত্মীয় থেকে পড়শিরা। তবে এক যুবকের আরেক যুবককে বিয়ের ঘটনায় করিধ্যার সেনপাড়ার বাসিন্দারা বেশ খুশি। চাঁদা তুলে তাঁরা প্রীতিভোজেরও আয়োজন করছেন বলে জানা যাচ্ছে। নববিবাহিত ‘পুরুষ দম্পতি’কে বরণ করার অপেক্ষায় এলাকাবাসী।

বুধবার রাতে আত্মীয় এবং প্রতিবেশীদের ভিডিয়ো কল করে নিজের বিয়ের কথা জানান ৩৭ বছরের বাসু। অনেকদিন আগেই স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। এবার তিনি হাওড়ার এক যুবককে নিয়েই সংসার গুছিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এই বিয়ের খবর চাউর হতেই গ্রামে চর্চা শুরু হয়ে গিয়েছে। বীরভূমের মতো জেলায় এমন ঘটনায় প্রতিবেশীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ছোট থেকে যাঁরা বাসুকে বড় হতে দেখেছেন, তাঁদের বেশির ভাগ লোকজনই বিয়েতে খুশি। এমনকি, বিবাহিত দুই যুবক বাড়ি ফিরলে তাঁদের বরণ করারও প্রস্তুতি নিয়েছেন তাঁরা। ছোট থেকে শাড়ি এবং চুড়িদারেই বেশি স্বচ্ছন্দ ছিলেন বাসু। কিন্তু এই যে মহিলাসুলভ মানসিকতা তাকে প্রশ্রয় না দিয়ে পরিবারের তরফে বিয়েও দেওয়া হয় বাসুর। কিন্তু একবছরের মাথায় স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু তারপর বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। সেই বাসু এ বার তাঁর জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন হাওড়ার বাসিন্দা অমিত মালিককে। হঠাৎই বুধবার রাতে ভিডিয়ো কল করে বাসু জানান, তিনি বিয়ে করেছেন।


spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...