Saturday, March 14, 2026

শারীরিক অবস্থার আরও অবনতি, ICU-তে মিঠুন! দ্রুত আরোগ্য কামনা কুণালের 

Date:

Share post:

ব্রেন স্ট্রোকে আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) । অবস্থা গুরুতর হওয়ায় এমার্জেন্সি থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। চিকিৎসক সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে মিঠুনের এমআরআই (MRI) রিপোর্ট ভাল না হওয়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এই খবর শোনা মাত্রই বর্ষীয়ান অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে এক হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)।

‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ের জন্য শহরে রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। আজ সকালে শুটিং চলাকালীন সকাল সাড়ে দশটা নাগাদ শারীরিক সমস্যা বাড়ায় তড়িঘড়ি তাঁকে ইএম বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে মিঠুন চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরবর্তীতে এমআরআই (MRI) করার পর চিকিৎসকেরা নিশ্চিতভাবে জানিয়ে দেন অ্যাকিউট ব্রেনস্ট্রোকে আক্রান্ত অভিনেতা। সেই মতো তাঁকে এমারজেন্সি থেকে সরিয়ে আইসিইউ এর ১২৮ নম্বর বেডে ভর্তি করা হয়েছে। অভিনেতার সুস্থতা কামনা করে এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সমাজমাধ্যমের পোস্টে লেখেন, ‘মিঠুন চক্রবর্তীর দ্রুত আরোগ্য কামনা করি। রাজনৈতিক যাই মতপার্থক্য থাকুক, আজ শুধু একটাই কথা, সেরে উঠুন দাদা।’



spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...