Wednesday, March 11, 2026

শর্ত সাপেক্ষে মিলল ত্রিবেনী কুম্ভ মেলার অনুমতি !

Date:

Share post:

রাজ্যজুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) । বোর্ডের প্রথম বড় পরীক্ষার কারণে বিভিন্ন জনসভা পথসভা এমনকি মেলার ক্ষেত্রেও একাধিক বিধি নিষেধ আরোপ করা আছে। তবে এর মাঝেই ত্রিবেনীর কুম্ভ মেলার (Kumbha Mela) মাঝে ঐতিহ্যবাহী মেলা করার অনুমতি চাওয়া হয়েছিল। এলাহাবাদে যেমন গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গম আছে তেমনি ত্রিবেনীতেও আছে। সেই সঙ্গমস্থলে প্রায় ৭০০ বছর আগে কুম্ভ হত বলে দাবি মেলা কমিটির। গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা এই স্থানে বিশ্রাম নিতেন। তাই মাঘ সংক্রান্তিতে ত্রিবেনী হয়ে উঠত মিনি কুম্ভ। এবছর ১২ জানুয়ারি কুম্ভ মেলা এবং ১৩ তারিখ শাহি স্নানের তিথি রয়েছে বলে জানায় মেলা কমিটি। এবার শর্তসাপেক্ষে এই মেলার অনুমতি দিল প্রশাসন।

অন্যান্য বাড়ির মত এবার অনেকটাই ছোট আকারে এই কুম্ভ মেলা হচ্ছে। বুধবার যজ্ঞ এবং ধ্বজা উত্তোলন হয়। মেলা কমিটির নির্ধারিত দিনের বদলে এক দিন পরে শুরু হবে মেলা। শাসনের তরফে বেশ কিছু বিধি নিষেধ লাগু হয়েছে। বদলে গেছে মেলার স্থান। লাউড স্পিকার ব্যবহারে ৩৬ ডেসিবেল শব্দ মাত্রা বেঁধে দেওয়া হয়েছে । রবিবার থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আসতে শুরু করলেও কুম্ভ মেলার সমস্ত রীতি নীতি শুরু হবে মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার পর থেকেই। এই বিষয়ে কুম্ভ মেলা কমিটির মুখ্য সংগঠক সাধন মুখোপাধ্যায় জানান, এই বছর কুম্ভ মেলা তিন দিনের বদলে হবে দেড় দিনের। মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) জন্য শর্তসাপেক্ষভাবে যা অনুমতি মিলেছে সেই নিয়েই হবে এই বছরের কুম্ভ মেলা। ১১ তারিখের বদলে ১২ তারিখ বিকাল থেকে শুরু হচ্ছে কুম্ভ। বাঁশবেড়িয়ার পুরসভার উপ-পুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় (Shilpi Chatterjee) বলেন যে প্রথমে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রথমে কুম্ভ মেলা বন্ধের কথা বলেছিল প্রশাসন। পরে ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। মেলার পরিবেশ যাতে কোনভাবেই বিঘ্নিত না হয় এবং পরিবেশ দূষণ না হয় সেদিকে সদর্থক দৃষ্টি দেওয়ার কথাও বলেছে পুরসভা।


spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...