Saturday, April 4, 2026

কতটা সুস্থ রাহুল? তৃতীয় টেস্টের আগে নিজেই দিলেন বড় আপডেট

Date:

Share post:

ইতিমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন ম্যাচের টেস্ট দল ঘোষণা করেছে ভারতীয় দল। চোট সারিয়ে দলে ফিরেছেন কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা। তবে দলে ফিরলেও তাদের ম্যাচে খেলা নির্ভর করছে বিসিসিআইয়ের চিকিৎসকদের রিপোর্টের ওপর। বিসিসিআইয়ের চিকিৎসকদের রির্পোটের পরেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তবে এরই মধ্যে নিজের ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন রাহুল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেলন তাঁর ব্যাটিং অনুশীলন।

এদিন নেটে ব্যাট করার একটি ভিডিও পোস্ট করেন রাহুল। সেখানে দেখা যাচ্ছে, সাবলীল ভাবে ব্যাট করছেন তিনি। শট খেলতে কোনও সমস্যা হচ্ছে না। পেশির চোটে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। রাহুল থাকলে ভারতের মিডল অর্ডার অনেকটা শক্তিশালী হয়। তাই তৃতীয় টেস্টে সুস্থ রাহুলকে চাইছে ভারতীয় দল।ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলেছিলেন রাহুল। প্রথম ইনিংসে ৮৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। তারপরেও হারের মুখ দেখেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টের আগে জানা যায়, পেশিতে টান ধরেছে রাহুলের। ফলে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। সেই টেস্টে রাহুলের বদলে খেলেন রজত পতিদার। রাহুল না খেললেও জেতে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরান রোহিত শর্মারা।

আরও পড়ুন- কেরলের বিরুদ্ধে চাপে বাংলা, জয়ের জন্য মনোজদের দরকার ৩৭২




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...