Wednesday, March 11, 2026

সন্দেশখালিতে ১৪৪ ধারা বাতিল করল হাই কোর্টে, আরও সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ

Date:

Share post:

১৪৪ ধারা নয়, সন্দেশখালিতে আরও সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে। ১৪৪ ধারা খারিজ করে খারিজ করে জানাল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্ত (Jay Sengupta) বেঞ্চ। বিচারপতির পর্যবেক্ষণ, “১৪৪ ধারা জারি করতে হলে এলাকা নির্দিষ্ট করে চিহ্নিত করতে হবে। কোন কোন এলাকা উত্তেজনা প্রবণ, সেটা নির্দিষ্ট করতে হবে”। আদালতের নির্দেশ, আরও সশস্ত্র পুলিশ (Police) মোতায়েন করতে হবে।

সন্দেশখালি নিয়ে এই নির্দেশের সঙ্গেই খারিজ হয়ে গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলাও। বিচারপতি সেনগুপ্তর পর্যবেক্ষণ, যেহেতু ১৪৪ ধারা খারিজ, সেই কারণে ওই মামলার আর গ্রহণযোগ্যতা নেই।

তৃণমূল নেতা শাহজাহান শেখ, শিবু হাজরা এবং উত্তম সর্দারের গ্রেফতারের দাবিতে বুধবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট পুলিশ জেলার সন্দেশখালি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে পুলিশ (Police)। বন্ধ হয় ইন্টারনেট পরিষেবা। মঙ্গলবার, ১৪৪ ধারা জারির নির্দেশ খারিজ করে দিলেন বিচারপতি।

spot_img

Related articles

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...