Saturday, June 20, 2026

লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে অর্থ বরাদ্দ রাজ্যের, বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Lok Sabha) প্রস্তুতিতে বিভিন্ন জেলায় ভোটগ্রহণ পরিকাঠামো গড়ে তুলতে অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর, এই খাতে মোট ১১ কোটি ৬৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বরাদ্দ অর্থ খরচ করার পরে পদ্ধতি অনুযায়ী, জেলা নির্বাচনী আধিকারিকদের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জেলার ইলেকশন অফিসারদের (Election Commission) নিয়ে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে চলতি সপ্তাহেই বৈঠক বসতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ১৭ দফা বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে। তার মধ্যে ভোটকেন্দ্রগুলির পরিকাঠামো নির্মাণ অন্যতম। বরাদ্দকৃত অর্থে ভোট কেন্দ্রে শৌচাগার, পানীয় জলের কল, র‌্যাম্প, সীমানা প্রাচীর-সহ সমস্ত নির্মাণ ও সংস্কারের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, এই ১১ কোটি ৬৫ লক্ষ টাকার মধ্যে ২৪ টি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের তাদের প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দ করা হয়েছে। আলিপুরদুয়ার জেলাকে ১৪ লক্ষ ৫০ হাজার, বাঁকুড়াকে ১৯ লক্ষ ১০ হাজার, বীরভূম জেলাকে ৭ লক্ষ ৪৫ হাজার, কোচবিহারকে ১৬ লক্ষ ৩০ হাজার, দক্ষিণ দিনাজপুরকে ৬ লক্ষ ৭০ হাজার, দার্জিলিং ও শিলিগুড়ি মিলিয়ে ২৬ লক্ষ ৩০ হাজার, হুগলি জেলাকে ১০ লক্ষ ৮০ হাজার, হাওড়া জেলাকে ১ কোটি ১২ লক্ষ ৮৫ হাজার, জলপাইগুড়ি জেলাকে ৫ লক্ষ ৩৫ হাজার ,ঝাড়গ্রাম জেলাকে ২ লক্ষ ৭ হাজার, কালিংপং জেলাকে ১০ লক্ষ ৩০ হাজার, উত্তর কলকাতা কে ৮৮ লক্ষ ২০ হাজার, দক্ষিণ কলকাতাতে ৪৯ লক্ষ ১০ হাজার, মালদা জেলাকে ৮ লক্ষ ৩৫ হাজার,মুর্শিদাবাদ জেলাকে ৪৫ লক্ষ ৮৫ হাজার, নদীয়া জেলাকে ৫১ লক্ষ ৭৫ হাজার, উত্তর ২৪ পরগনা জেলাকে ২ কোটি ৮৭ লক্ষ ৭ হাজার, পশ্চিম বর্ধমান জেলাকে ৫০ লক্ষ ৬৫ হাজার, পশ্চিম মেদিনীপুর জেলাকে ৩১ লক্ষ,পূর্ব বর্ধমান জেলাকে ৩০ লক্ষ, পূর্ব মেদিনীপুর জেলাকে ৩০ লক্ষ ৩৫ হাজার, পুরুলিয়া জেলাকে ৩৯ লক্ষ ৫ হাজার, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে ১ কোটি ৪২ লক্ষ ৫৫ হাজার এবং উত্তর দিনাজপুর জেলাকে ৭৮ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।


Related articles

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...