Sunday, May 17, 2026

টেস্টে অভিষেক সরফরাজের, আবেগে ভাসলেন বাবা নওশাদ

Date:

Share post:

অবশেষে স্বপ্নপূরণ। ভারতীয় টেস্ট দলে অভিষেক হল সরফরাজ খানের। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে অভিষেক হল সরফরাজ খানের। আর ছেলের ভারতীয় দলে অভিষেকে আবেগে ভাসলেন সরফরাজের বাবা নওশাদ খান।

ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলের কাছ থেকে টেস্ট ক্যাপ নেন সরফরাজ। টুপি নিতে দেখে প্রথমে হাসছিলেন নওশাদ। তারপরেই কেঁদে ফেলেন তিনি। জামা দিয়ে চোখ ঢাকেন। টুপি পেয়ে প্রথমেই সোজা বাবার কাছে যান সরফরাজ। তাঁকে টুপি দেখান। ছেলেকে জড়িয়ে ধরেন বাবা। বোঝা যাচ্ছিল, এত বছরের অপেক্ষার অবসানের পরে আর নিজেকে ধরে রাখতে পারছিলেন না তাঁরা। চোখের জল বাধ মানছিল না নওশাদের। ছেলের টেস্ট টুপিতেও চুমু খান তিনি। বাবার পরে মাকেও জড়িয়ে ধরেন সরফরাজ। সরফরাজের সঙ্গে ছিলেন তাঁর বাবা নওশাদ খান, এবং স্ত্রী । আন্তর্জাতিক ক্রিকেটে ছেলেকে অভিষেক হতে দেখে এবং তার টেস্ট ক্যাপ হাতে ধরার আনন্দে চোখের জল ধরে রাখতে পারেননি নওশাদ।

গত তিন মরশুমে রঞ্জি ট্রফিতে অসংখ্য সেঞ্চুরি করেছেন সরফরাজ। শুধু তাই নয়, কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের প্রথম শ্রেণীর ক্রিকেটের গড়ের কাছাকাছি গেছেন তিনি। এছাড়াও ভারত ‘এ’ র হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ১৫০ রান করেছেন সরফরাজ। ঘরোয়া ক্রিকেট অনবদ্য ব্যাটিংয়ের কারণে ভূয়সী প্রশংসিত হয়েছেন সরফরাজ। তার জেরেই ভারতীয় দলে জায়গা করে নিলেন তিনি।

আরও পড়ুন- গোয়াকে হারিয়ে কী বললেন বাগান কোচ হাবাস?

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...