Saturday, March 14, 2026

স্যালাইন নিয়েই আজ বিধানসভা অধিবেশনে যোগ দেবেন অসুস্থ ফিরহাদ!

Date:

Share post:

আজ রাজ্য বিধানসভা অধিবেশন ( Assembly session)। প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্বের সঙ্গে উল্লেখ পর্ব ও দৃষ্টি আকর্ষণী প্রস্তাব। দ্বিতীয়ার্ধে ঠিকা টেন্যান্সি বিল ও বাজেট বহির্ভূত খাতে খরচ সংক্রান্ত বিল পাশ করা হবে। সূত্রের খবর, হাসপাতাল থেকে সোজা অ্যাম্বুল্যান্সে করে বিধানসভায় যাবেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন বিধানসভায় দ্বিতীয়ার্ধে পুর বিষয়ক দফতরের একটি বিল পেশ হওয়ার কথা। সেই বিলের আলোচনায় অংশ নিতেই হাতে স্যালাইন নিয়ে বিধানসভায় যাবেন ফিরহাদ।

আজও বাজেট সংক্রান্ত বেশ কিছু আলোচনা হবে রাজ্য বিধানসভায়। ঠিক সেই কারণে অসুস্থ ফিরহাদ এই অধিবেশনে অংশগ্রহণ করার ইচ্ছে প্রকাশ করেছেন বলে জানা যায়। গত সোমবার আচমকাই পুরনিগমে নিজের দফতরে কাজ করার সময়ই অসুস্থ বোধ করলে মেয়রকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেই থেকে তিনি সেখানেই রয়েছেন। বিধানসভা সূত্রে খবর দুপুর পৌনে দুটো নাগাদ বিল পেশ হওয়ার পর সেই আলোচনায় অংশ নেওয়ার পর আবার ঘণ্টা দেড়েকের মধ্যে হাসপাতালে ফিরবেন মন্ত্রী।

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...