Saturday, June 13, 2026

আজ তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে দলের সাংসদ – বিধায়ক – জেলা সভাপতিসহ সর্বস্তরের নেতাদের নিয়ে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সংগঠনের বিভিন্ন স্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে লোকসভার রণকৌশল চূড়ান্ত করতেই এই বৈঠক বলেই মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের সর্বস্তরে ঠিক কী বার্তা পৌঁছে দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের।

আজ বিধানসভা অধিবেশন চলার কারণে অভিষেকের নেতৃত্বে দুপুর তিনটে নাগাদ যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার সময় কিছুটা পিছিয়ে দেওয়া হল। ঠিক বিকেল চারটেতে শুরু হবে বৈঠক। ভার্চুয়াল মাধ্যমে ওই বৈঠকে সভাপতিত্ব করবেন অভিষেক। রাজ্য কমিটি-সহ জেলা ও ব্লক সভাপতিকেও এই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। দুপুরের মধ্যেই বৈঠকের নির্দিষ্ট লিঙ্ক সকলের কাছে পৌঁছে যাবে। ৩টের মধ্যেই সেই লিংকে ক্লিক করে নিজেদের উপস্থিতি জানান দিতে হবে বলে তৃণমূল সূত্রে খবর।


Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...