Friday, February 27, 2026

মহাকাশে ইসরোর ‘Naughty Boy’! আবহাওয়ার মেজাজ জানতে আজই ‘দুষ্টু ছেলে’র যাত্রা

Date:

Share post:

যখন তখন বদলে যাচ্ছে আবহাওয়া (Weather)। শীতের সময় ঠান্ডা কমছে, অকালে বৃষ্টি বাড়ছে। প্রকৃতির ক্রমাগত খামখেয়ালীপনায় রোগ জীবাণুর দাপট বাড়ছে মানব জীবনে। এবারআবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস আরও নিখুঁত ভাবে পেতে মহাকাশে নতুন উপগ্রহ (INSAT 3DS) পাঠাচ্ছে ইসরো (ISRO)। মাটি এবং সমুদ্র পৃষ্ঠের উপর নজর রাখার পাশাপাশি এই স্যাটেলাইট আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাস পৌঁছে দেবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

মহাকাশ থেকে আবার গতিবিধি সম্পর্কে সঠিক তথ্য বিজ্ঞানীদের হাতে পৌঁছে দিতে ইসরো ‘Naughty Boy’ নামের একটি রকেট পাঠাচ্ছে। এটি জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (GSLV) যা ৫১.৭ মিটার দীর্ঘ একটি ত্রিস্তরীয় রকেট। এটির ওজন ৪ লক্ষ কেজির বেশি। আজ বিকেল ৫.৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ইনস্যাট-৩ডিএস (INSAT 3DS) উপগ্রহ নিয়ে এই ‘দুষ্টু ছেলে’ যাত্রা শুরু করবে।


spot_img

Related articles

৯দিন পরে আবিষ্কার! গামিনী জন্ম দিয়েছিল চার শাবকের

তিনটি নয় চারটি শাবকের জন্ম দিয়েছে চিতা গামিনী। ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছিলেন মধ্যপ্রদেশের (Madhyapradesh) কুনো...

২৯৪ নয়, ২৫০ বিধানসভা কেন্দ্র ঘুরবে বিজেপির পরিবর্তন যাত্রা: জুড়ল হাই কোর্টের শর্ত

নিছক দলীয় কর্মীদের সংগঠিত করতে যে যাত্রাকে পরিবর্তন যাত্রা নাম দিয়ে গোটা রাজ্য ঘোরানোর দাবি ঘটা করে করছেন...

জয়ের হ্যাটট্রিক অধরাই, জামশেদপুরের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

দুপুরের ভূমিকম্পে কেঁপে উঠছিল কলকাতা, সন্ধ্যায় জামশেদপুরের বিরুদ্ধে কেঁপে গেল ইস্টবেঙ্গল। প্রথম দু ম্যাচ জয়ের পরই হারের মুখ...

কলকাতায় ভূমিকম্পের জেরে রাস্তায় ধস, বেহালায় ৪০ ফুট ফাটল ঘিরে আতঙ্ক

ভূমিকম্পের (Kolkata Earthquake) জেরে কলকাতায় রাস্তায় বিরাট ফাটল। বেহালার (behala road crack) পর্ণশ্রী এলাকার ১৩২ নম্বর ওয়ার্ডে সাগর...