Saturday, June 27, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগ! জামিন পেলেন পরিচালক রাজকুমার সন্তোষী

Date:

Share post:

বলিউডের বিখ্যাত পরিচালকদের তালিকায় অন্যতম নাম রাজকুমার সন্তোষী (Rajkumar Santoshi)। শনিবার থেকেই অস্বস্তি বাড়ছিল ‘দামিনী’ খ্যাত পরিচালকের। কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় তাঁকে ২ বছরের কারাদণ্ড দিয়েছিল গুজরাটের নিম্ন আদালত। অবশেষে আজ সেই মামলায় পরিচালকের জামিন মঞ্জুর করেছেন বিচারক। পরিচালকের আইনজীবী বিনেশ পাটিল জানিয়েছেন যে, আদালত রাজকুমারের জামিন মঞ্জুর করে চূড়ান্ত রায় ঘোষণার জন্য ৩০ দিন সময় দিয়েছে।

‘ঘায়েল’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ? বলিউড সূত্রে খবর, সিনেমা করার জন্য টাকা নিয়ে সেই টাকা তিনি ফেরত দেননি। শিল্পপতি অশোক লাল বলেন, একটি সিনেমার প্রজেক্টের জন্য রাজকুমার সন্তোষীকে ১ কোটি টাকা ঋণ দিয়েছিলেন। পরে পরিচালক তাঁকে ১০ লক্ষ টাকার ১০টি চেক দেন। কিন্তু তিনি যখন ওই চেক ভাঙাতে যান, তখন অপর্যাপ্ত ফান্ড থাকার কারণে সব চেক বাউন্স করে যায়। এরপরই রাজকুমার সন্তোষীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন অশোক লাল। কিন্তু কোনওভাবেই ‘দামিনী’ পরিচালক দেখা করতে চাননি বলে অভিযোগ। এরপরই আদালতে যান জামনগরের ব্যবসায়ী। শনিবার রাজকুমারকে ২ বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি আদালত তাঁকে ওই ব্যবসায়ীকে দ্বিগুণ পরিমাণ অর্থ ফেরত দিতে বলে। সেই ‘চেক বাউন্স’ মামলাতেই জামিন পেয়ে সাময়িক স্বস্তি পেলেন রাজকুমার। আপাতত তিনি আমির খান (Amir Khan) প্রযোজিত একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত বলে খবর। তবে আইনি জটিলতার কারণে ছবির কাজ এগিয়ে নিয়ে যাওয়া কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দিহান পুরো ইউনিট।


Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...