Friday, April 24, 2026

পাকিস্তানে বিয়ের আসরে খুন আন্ডারওয়ার্ল্ড ডন!

Date:

Share post:

পাকিস্তানে একের পর এক জঙ্গি নেতা খুন হয়েছেন। বিগত কয়েক মাসে এই সংখ্যাটা নেহাত কম নয়। এবার প্রাণ গেল এক আন্ডারওয়ার্ল্ড ডনের! জানা গিয়েছে, লাহোরের কুখ্যাত ডন আমির বলাজ টিপু ১৮ ফেব্রুয়ারি খুন হয়েছেন। একটি বিয়ের অনুষ্ঠানে তাকে খুন করা হয়েছে। তথ্য বলছে, বংশপরম্পরায় বলাজ টিপু আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। এই বলাজ হল আরিফ আমির ওরফে টিপু ট্রাকওয়ালার ছেলে। তিনিও আততীয়দের গুলিতে খুন হয়েছিলেন। আলামা ইকবাল বিমানবন্দরে তাকে খুন করা হয়েছিল। আবার বলাজের ঠাকুরদাও হিংসা কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে বলাজ এবং দুই অতিথি দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎই এক বন্দুকবাজ এসে হামলা চালায় বলাজের ওপরে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বলাজ এবং দুই অতিথি। সেই সময় বলাজের বন্দুকধারী অনুগামীরা পাল্টা গুলি চালায় সেই আততায়ীর ওপরে। তাদের গুলিতে বলাজের আততায়ীর মৃত্যু হয়। এদিকে বলাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

এই ধরনের ঘটনা পাকিস্তানে নতুন নয়। এর আগে একাধিক ঘটনায় পাকিস্তানের মাটিতে বেশ কয়েকজন ভারতবিরোধী জঙ্গি নেতাকে খুন করা হয়েছিল। গতবছরের অক্টোবরে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে প্রাণ গিয়েছিল জঙ্গি সংগঠন লস্কর-ই-জব্বরের প্রতিষ্ঠাতা দাউদ মালিকের। পরিসংখ্যান বলছে, গত দু- বছরে পাকিস্তানে এই নিয়ে ১৭ জন ভারতবিরোধী সন্ত্রাসী নেতাকে খুন করা হয়েছে।

এর আগে ২০২৩-এর অক্টোবর মাসের গোড়াতেই পাকিস্তানের মাটিতে খুন হয়েছিল জঙ্গি মুফতি কায়সার ফারুক। ২৬/১১ মুম্বই হামলার মাস্টার মাইন্ড তথা লস্কর-ই-তৈবার অন্যতম প্রধান নেতা হাফিজ সৈইদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই জঙ্গিকে খুনের ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...