Friday, April 24, 2026

শুভেন্দুর খালিস্তানি মন্তব্যে কলকাতায় বিক্ষোভ চলছে শিখদের, বিজেপিকে নিশানা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এক শিখ আইপিএসকে শুভেন্দু অধিকারী ও তাঁর দলবলের “খালিস্তানি” কটাক্ষের আঁচ ক্রমশ তপ্ত হচ্ছে। গতকালের পর আজ বুধবার ফের রাজপথে প্রতিবাদে সামিল শিখ সমাজ। এমজি রোড থেকে সেন্ট্রাল এভিনিউ বিজেপির দফতর মুরলীধর সেন লেন পর্যন্ত শিখদের বিক্ষোভ মিছিল। বিজেপির সদর দফতরের নাগাড়ে ধরনা চলছে। জেলা থেকে শিখ সম্প্রদায়ের মানুষ এসে বিক্ষোভ ভিড় জমাচ্ছেন। তাঁদের দাবি, “মদি-আমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। “
এমনকী এই ঘটনার প্রতিবাদে ট্যুইট করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ”বাংলার এক আইপিএস অফিসারকে বিজেপি নেতা দেশদ্রোহী বলেছেন। যা অত্যন্ত নিন্দনীয়। মনে হয় বিজেপি জানে না দেশকে স্বাধীন করতে এবং তার স্বাধীনতা বজায় রাখতে সবথেকে বেশি আত্মবলিদান পঞ্জাবিরাই দিয়েছে। বিজেপির উচিৎ পঞ্জাবিদের কাছে ক্ষমা চাওয়া।”

 

 

Related articles

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...