Tuesday, May 26, 2026

সন্তান খুনে অভিযুক্ত মায়ের হয়ে সওয়ালে ‘না’ আইনজীবীদের, ফাঁসির দাবি বাবার

Date:

Share post:

সন্তানকে নৃশংসভাবে খুনে অভিযুক্ত খোদ মা! এত নৃশংসতা যা নাড়িয়ে দিয়েছিল তদন্তকারী পুলিশ আধিকারিকদেরও। গ্রেফতার হওয়ার পর সেই মায়ের হয়ে আদালতে সওয়াল করলেন না কোনও আইনজীবী। কোন্নগরের শিশু খুনে নয়দিনের পুলিশি হেফাজতে অভিযুক্ত মা ও তার বান্ধবী।

বিয়ের আগে থেকে এক বান্ধবীর সঙ্গে সম্পর্কে যুক্ত ছিলেন খুন হওয়া শিশু শ্রেয়াংশুর মা শান্তা শর্মা। বান্ধবী ইফফাত পারভীনের সঙ্গে বিয়ের পরেও যোগাযোগ ছিল শান্তার। দুজনের ‘বন্ধুত্বের’ সম্পর্কের জন্যই আট বছরের শ্রেয়াংশুকে খুন হতে হয়েছে কী না, তার তদন্তে পুলিশ। দুই বান্ধবীর সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি স্বামীর সঙ্গে সম্পর্কের শীতলতার বিষয়টিও তদন্তে উঠে এসেছে।

মঙ্গলবার জিজ্ঞাসাবাদের পর কথায় অসঙ্গতি, সিসিটিভি ফুটেজ, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী গ্রেফতার করা হয় শান্তা ও পারভীনকে। বুধবার তাঁদের শ্রীরামপুর আদালতে তোলা হয়। সেখানে কোনও আইনজীবী তাঁদের পক্ষে সওয়াল করেননি। সরকারি আইনজীবী জানান, হয়তো কোনও মানবিক কারণে আইনজীবীরা তাঁদের হয়ে সওয়াল করেননি। তবে ভবিষ্যতে নিশ্চয়ই তাঁরা আইনজীবী পাবেন। কারণ, সংবিধান অনুসারে বিচার পাওয়ার অধিকার সকলেরই আছে। পুলিশের আবেদন শুনে নয়দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে আদালত। শ্রেয়াংশুর খুনের ঘটনায় প্রাথমিক সূত্র থেকে দুজনকে গ্রেফতার করা হলেও এখনও আসল কারণ ও খুনি ধরতে আরও তদন্ত প্রয়োজন বলে দাবি উত্তরপাড়া পুলিশের।

বুধবার আদালতে বিচারকের প্রশ্নে শ্রেয়াংশুর বাবা পঙ্কজ শর্মা দাবি করেন, প্রকৃত খুনির ফাঁসি হোক। খুনি তাঁর স্ত্রী হলেও তিনি ফাঁসির দাবিই করেন। তিনি জানান, এই ধরনের অপরাধী যাবজ্জীবনের সাজা পেলে বেরিয়ে এসে আবার অপরাধ করবে। যদিও আদালতে যাওয়ার পথে শান্তা শর্মা দাবি করেন ‘আমি খুন করিনি। নিজের ছেলেকে কেউ খুন করতে পারে না।’ তবে তাঁর বান্ধবী পারভীন এই খুন করেছেন কি না, সেই প্রশ্নেও সচেতনভাবে উত্তর দেন শান্তা। তাঁর দাবি তিনি জানেন না খুনে পারভীন যুক্ত কি না।

Related articles

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুনে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্ত ঘিরে নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রের 'ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট' নীতির বাস্তবায়ন প্রক্রিয়ার মাঝেই আগামী জুন মাসে বঙ্গসফরে আসতে...