Tuesday, May 26, 2026

দুই মতে বিয়ে সম্পন্ন, সাতপাকে বাঁধা পড়লেন রকুল- জ্যাকি

Date:

Share post:

অপেক্ষার অবসানে চারহাত এক হল। স্বামী-স্ত্রী হলেন রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি (Rakul Preet Singh-Jackky Bhagnani Wedding)। দুপুর সাড়ে তিনটে নাগাদ সাতপাকে বাঁধা পড়েন বলিউডের তারকা যুগল। দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে এই জুটি দুই মতে বিয়ে সারলেন। রকুলপ্রীত নিজে শিখ, তাই প্রথম অনন্তকারজ (শিখদের বিয়ের অনুষ্ঠান) হয় এবং তারপর সিন্ধি (যেহেতু জ্যাকি সিন্ধি) নিয়ম মেনে বিয়ে হয়। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই নব জীবন শুরু করলেন দীর্ঘদিনের প্রেমিক জুটি। যদিও এখনও পর্যন্ত নবদম্পতির বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি।

শনিবার থেকেই এই বিয়ে নিয়ে আনন্দ অনুষ্ঠান শুরু হয়। গতকাল পরিবার এবং বন্ধুদের সঙ্গে চুটিয়ে সঙ্গীতের অনুষ্ঠান উপভোগ করেন যুগলে ৷ সঙ্গীতে বলিউডি থিম রাখা হয়েছিল ৷ জমকালো পোশাকে হাজির ছিলেন অতিথিরা । তাঁদের সম্পর্ক উদযাপনে প্রেমের গান ‘বিন তেরে’ রকুলের প্রতি উৎসর্গ করে হবু স্ত্রীকে অবাক করে দেন জ্যাকি ৷ মেহেন্দিতেও ছিল চমক। সূত্রের খবর, মেহেন্দির অনুষ্ঠানে ‘মুন্ডিয়া তু বচকে রহি’ গানের সঙ্গে পা মিলিয়েছেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। অন্যদিকে, হাতে মেহেন্দি পরে রকুলের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ভূমি পেডনেকর। রকুলের বিয়েতে নজর কেড়েছেন শাহিদ ও মীরা রাজপুতও। গোয়ার সৈকতের পটভূমিতে ফুল দিয়ে সাজানো তাঁদের বিয়ের মণ্ডপের ছবিও ভাইরাল হয়েছে অনলাইনে ৷ আজ রকুল- জ্যাকির বিয়ে শুরু হয় বেলা এগারোটায় ৷ সকালে নায়িকার চুড়ার অনুষ্ঠান শেষে বিয়ের তোরজোড় শুরু হয়। তারপর বিকেল সাড়ে তিনটের পর আইটিসি গ্র্যান্ড সাউথ গোয়াতে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা ৷ বিবাহমণ্ডপে ছিলেন শিল্পা শেঠি, রাজ কুন্দ্রা, বরুণ ধাওয়ান, ভূমি পেদনেকর, আয়ুষ্মান খুরানা, অক্ষয় কুমার এবং অর্জুন কাপুরের মতো সেলিব্রিটিরা। বিয়ের পর আফটার ওয়েডিং পার্টি হবে বলেই খবর।

Related articles

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...