Wednesday, June 17, 2026

মরসুম শেষে চাকরি যাচ্ছে বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেলের

Date:

Share post:

বুন্দেসলিগায় এই মরসুমে অচেনা লাগছে বায়ার্ন মিউনিখের। যে প্রতিযোগিতায় তারা সর্বশেষ ১১ বারের চ্যাম্পিয়ন, সেখানে এই মরসুমে এখনও পর্যন্ত শীর্ষে থাকা লেভারকুসেনের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে বায়ার্ন। এমনকী, পরিস্থিতি এমনই যে সর্বশেষ তিনটি ম্যাচেই হেরেছে বায়ার্ন। এর পর থেকেই শোনা যাচ্ছিল, চাকরি চলে যেতে পারে বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেলের। সেই গুঞ্জনই এবার সত্যি হলো। টুখেলকে আর রাখবে না বায়ার্ন। তবে এখনই নয়, টুখেল ক্লাব ছাড়বেন মরসুম শেষে। বুধবার এক বিবৃতিতে মরসুম শেষে টুখেলের বিদায়ের খবর নিশ্চিত করেছে বায়ার্ন।

বায়ার্ন জানিয়েছে, এফসি বায়ার্ন মিউনিখ ও প্রধান কোচ টমাস টুখেল যৌথভাবে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। এখন সেটি ২০২৪ সালের ৩০ জুন শেষ হবে। ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন ও টুখেলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিগে ৮ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাৎসিওর কাছে ১-০ গোলে হেরে গেছে। জার্মান কাপ থেকেও ছিটকে পড়েছে জার্মানির সবচেয়ে সফল ক্লাবটি।

এর আগে জানুয়ারির শেষ দিকেই জানা গিয়েছিল, বায়ার্নের কর্তাব্যক্তিরা টুখেলের পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। এই খবর সামনে আসার পর বিশেষ কিছু করতে পারেননি টুখেল।আগামী মরসুমে নতুন কোচ হিসেবে প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গুনার সুলশার অথবা রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ জিনেদিন জিদানকে দায়িত্ব দিতে পারে বায়ার্ন।

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...