Tuesday, March 31, 2026

কাটল জট! উত্তরপ্রদেশে জোট বেঁধে লড়বে সপা-কংগ্রেস, ঘোষণা অখিলেশের

Date:

Share post:

টালমাটাল পরিস্থিতি কাটিয়ে অবশেষে উত্তরপ্রদেশে জট কাটল ইন্ডিয়ার! বিজেপিকে পর্যুদস্ত করতে হাত-সাইকেল জোটে কিছুটা হলেও স্বস্তি কংগ্রেস শিবিরে। বুধবার জট কাটার ইঙ্গিত দিয়ে অখিলেশ হাসিমুখে জানালেন, উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট থাকছেই। সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের ৮০ আসনের মধ্যে ১৭ আসনে লড়বে কংগ্রেস।

৮০ আসনের উত্তরপ্রদেশ লোকসভায় কংগ্রেসকে কটি আসন ছাড়া হবে তা নিয়ে রীতিমতো দরাদরি শুরু হয় সপা ও কংগ্রেসের মধ্যে। শুরুতে ১১ টি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি হয় সপা। যদিও অখিলেশের এই প্রস্তাব খারিজ করে কংগ্রেস। টালমাটাল এই পরিস্থিতির মাঝে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন, “সব ভালো যার শেষ ভালো। অবশ্যই আমাদের জোট থাকছে, কোনও সংঘাত নেই। সমস্ত কিছুই কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।” সূত্রের খবর, দীর্ঘ দরকষাকষির পর কংগ্রেসকে ১৭ আসন ছাড়তে রাজি হয়েছে অখিলেশ। সমাজবাদী পার্টি লড়বে ৬২ টি আসনে। একটি আসন রাখা হবে চন্দ্রশেখর আজাদের সমাজ পার্টির জন্য। এছাড়াও আলাদা আলাদা আসন নিয়ে দুই দলের সংঘাত মেটার পথেই। জানা গিয়েছে, মোরাদাবাদের আসনটি সপাকে ছেড়ে দেবে কংগ্রেস। তার বদলে বারাণসীতে লড়বেন কংগ্রেস প্রার্থী। হাথরস ও সীতাপুরেও দুই দলের সমঝোতা হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে সপার সঙ্গে এই আসন জট ছাড়তে কম কসরত করতে হয়নি কংগ্রেসকে। জানা যাচ্ছে, সংঘাত কাটাতে মাঠে নামতে হয় প্রিয়াঙ্কা গান্ধী ও সোনিয়া গান্ধীকেও। এই বিষয়ে রাহুল ও অখিলেশের সঙ্গে আলাদা ভাবে কথা বলেন প্রিয়াঙ্কা। সোনিয়া গান্ধীও উত্তরপ্রদেশের রাজ্য নেতৃত্বকে বোঝান বেশ কয়েকটি আসন নিয়ে অবাস্তব দাবি করছেন তাঁরা। তাঁদের উদ্যোগেই শেষ পর্যন্ত জট কেটেছে বলে দাবি ওয়াকিবহাল মহলের।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...