Monday, May 11, 2026

সাড়ে ৮ ঘণ্টা পর ইডি দফতর থেকে হাসিমুখে বেরোলেন অভিনেতা দেব

Date:

Share post:

দিল্লিতে কেন্দ্রীয় এজেন্সির তলবে সময়ের আগেই পৌঁছে গিয়েছিলেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী (Deepak Adhikari)। জানিয়েছিলেন, যে চুরি করে সে ভয় পায়। তিনি কোনও টাকা তছরুপ করেননি তাই ভয়ের প্রশ্নই ওঠে না। যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছিল দেবকে (Dev)। প্রায় সাড়ে ৮ ঘণ্টা ইডির প্রশ্নের মুখোমুখি হওয়ার পর হাসিমুখে বেরিয়েই বিমানবন্দরে ছুটলেন তৃণমূল সাংসদ। সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ দেব বেরোতেই সাংবাদিকরা তাঁর কাছে গেলে তিনি বলেন, “এ সব নিয়ে এখন বেশি কথা না বলাই ভাল। আমার ফ্লাইটটা মিস্‌ হয়ে যাবে।”

এর আগে ২০২২ সালে গরুপাচার মামলায় দেবকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI। তার কয়েক মাস পরে ফের সেই একই মামলাতে দেবকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করে ইডি। ফের রাজধানিতেই ডাকা হল অভিনেতাকে। এদিন ইডি দফতরে ঢোকার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব সাফ জানান, তদন্তে সহযোগিতা করবেন বলেই শুটিং বাতিল করে ইডির ডাকে সাড়া দিতে দিল্লি এসেছেন তিনি। তবে তিনি কোনওভাবেই অপরাধের সঙ্গে জড়িত নন বলেও জানান তিনি। দেবকে দিল্লিতে ইডির তলব প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সাফ জানান, দেব তৃণমূলের সাংসদ বলেই তাঁর উপর রাজনৈতিক চাপ বাড়াতে এমন পদক্ষেপ।


Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...