Friday, April 24, 2026

মাধ্যমিক পরীক্ষার্থীদের ‘উৎসাহ ভাতা’ দিতে পোর্টাল চালু করল পর্ষদ

Date:

Share post:

উৎসাহ যোগাতে মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার সেই নিয়েই পোর্টাল চালু করতে চলেছে পর্ষদ। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ কর্তৃপক্ষ। ভারতবর্ষে পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য যেখানে এই ধরনের উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে।

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে জানান, রাজ্য সরকারের অধীনস্থ কোন স্কুল থেকে কত জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই তথ্য আপলোড করতে হবে পর্ষদের পোর্টালে। এরপর পর্ষদ সেই টাকা দেবে। ২০২৪ সাল থেকেই এই বিষয়টি প্রথম চালু করা হল।

পর্ষদের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুদানের জন্য এবার স্কুলগুলো আবেদন করতে পারে। সমস্ত সফলভাবে পরীক্ষায় বসা নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এটা বরাদ্দ। ২০২৪ এর পরীক্ষার্থীদের জন্যই এটা বরাদ্দ। শীঘ্রই এনিয়ে অনলাইন পোর্টাল আনবে পর্ষদ। অনুদানের জন্য পোর্টালে আবেদন করা যাবে। পোর্টালটি খোলার পর থেকে ৪৫দিন খোলা থাকবে। সময়ের মধ্যে যে স্কুলগুলো প্রয়োজনীয় তথ্য ওই পোর্টালে জমা করবে তারা এই অনুদান পাবে।

মূলত মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ানোর ব্যাপারে উৎসাহ দিতেই বিশেষ ভাতা চালু করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ছাত্র-ছাত্রীরা যাতে ঠিকমতো মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হতে পারে, তার জন্যই স্কুলগুলিকে টাকা দেওয়া হবে।

আরও পড়ুন- কথা রাখলেন অভিষেক, ২৫ ফেব্রুয়ারি মহেশতলা জল প্রকল্পের উদ্বোধন

 

Related articles

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...