Sunday, May 31, 2026

অবসরের পাঁচমাস পরে রায়ের কপি প্রকাশ বিচারপতির! সুপ্রিম কোর্টে তিরষ্কার

Date:

Share post:

মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি টি মথিভানন-এর রায়কে বাতিল করে বিরল গাফিলতির উদাহরণ বলে তিরষ্কার করল সুপ্রিম কোর্ট। অবসর গ্রহণের পাঁচমাস পরে রায়ের বিস্তারিত কপি প্রকাশ করায় সর্বোচ্চ আদালতে তিরষ্কৃত প্রাক্তন বিচারপতি। বিচারপতি অভয় এস ওকা ও উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ বাতিল করে দেয় মাদ্রাজ হাইকোর্টের পুরোনো ওই রায়। ফের মাদ্রাজ হাইকোর্টেই মামলাটির নিষ্পত্তির জন্য পাঠানো হয়।

২০১৭ সালে একটি প্রতারণা মামলায় চেন্নাইয়ের এক ব্যবসায়ী ও তার ছেলেকে গ্রেফতার করে সিবিআই। এই মামলায় অভিযুক্ত ব্যবসায়ী ও তাঁর ছেলের জামিনের আবেদন মঞ্জুর করেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি টি মথিভানন। তবে ১৭ এপ্রিল রায়দানের সময় একটি বাক্যে রায় দেন তিনি। এরপর অক্টোবরের ২৩ তারিখ রায়ের গোটা কপি প্রকাশ করেন তিনি। সিবিআই দাবি করে এর মধ্যে এই কেস সংক্রান্ত প্রচুর ফাইল রহস্যজনকভাবে বিচারপতি মথিভাননের বাড়ি থেকে খোয়া যায়। এই ঘটনাকে বারমুডা ট্রাইঅ্যাঙ্গেলে জাহাজ হারিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করে সর্বোচ্চ আদালত।

এই ঘটনায় সিবিআই-কে আবার গোটা ঘটনার তদন্ত করা প্রয়োজন বলে পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি মথিভাননের রায়কে বাতিল করে মাদ্রাজ হাইকোর্টেই এই মামলাটি আবার বিচারের জন্য পাঠায় সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...