Tuesday, June 23, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে, প্রয়াত শিবসেনার প্রথম মুখ্যমন্ত্রী মনোহর যোশী 

Date:

Share post:

চলে গেলেন অবিভক্ত শিবসেনার প্রথম মুখ্যমন্ত্রী মনোহর যোশী। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর, বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দু’দিন আগে তাঁর হার্ট অ্যাটাক হয়। বুধবার থেকেই মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার হাসপাতালেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

মনোহর যোশী বালাসাহেব (Manohor Joshi Balasaheb) ঠাকরের ছায়াসঙ্গী ছিলেন। মুম্বইয়ের সাধারণ কাউন্সিলর থেকে হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। অবিভক্ত শিব সেনার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন মনোহর যোশী। তাঁর আগে রাজ্যের বিরোধী দলনেতাও ছিলেন তিনি। ১৯৭৬ সালে মুম্বইয়ের মেয়রও হন মনোহর যোশী। ১৯৯৯ সালে লোকসভাতেও নির্বাচিত হন তিনি। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভা অধ্যক্ষও ছিলেন। প্রায় ৪০ বছর সক্রিয় রাজনীতিতে ছিলেন তিনি। বর্ষীয়ান রাজনীতিকের প্রয়াণে শোকপ্রকাশ রাজনৈতিক মহলের।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...