Friday, April 24, 2026

বেড়মজুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর পুলিশ! স্থানীয়দের অভিযোগ শুনতে তৈরি ক্যাম্প

Date:

Share post:

শান্তি বজায় রাখাই লক্ষ্য। শুক্রবার রাত থেকেই বেড়মজুর, ঝুপখালি এলাকায় মোতায়ন বিশাল বাহিনী। পাশাপাশি কাঠপোল নতুন বাজার এলাকায় তিনটি সিসিটিভি (CCTV) বসানো হয়েছে নজরদারির জন্য। শনিবার সকাল থেকে এলাকায় মোতায়েন জরা হয়েছে র‍্যাফ (RAF) এবং কমব্যাট ফোর্স (Combat Force)। নতুন করে যাতে আর অশান্তি না ছড়ায় সেদিকে কড়া নজর রয়েছে পুলিশের (Police)। অন্যদিকে, সূত্রের খবর, শনিবার সকাল থেকেই SDPO হাসনাবাদ এবং আইসি হাসনাবাদ ছাড়াও ডিআইজি বারাসত রেঞ্জ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এছাড়া সাধারণ মানুষের সমস্যা মেটাতে কাঠপোল নতুন বাজারে পুলিশের তরফে তৈরি করা হয়েছে কমপ্লেন ক্যাম্প (Complaint Camp)। গ্রামের বাসিন্দারা যাতে নিজেদের যে কোনও ধরনের অভিযোগ , সমস্যা প্রশাসনকে জানতে পারেন সে কারণেই কমপ্লেন ক্যাম্পের নির্দেশ ডিআইজি বারাসত ভাস্কর মুখোপাধ্যায়। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেড়মজুর ও ঝুপখালিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। অশান্তির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এদিনও ফের দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূল নেতার পরিবারের উপর ‘হামলার’ অভিযোগ। তৃণমূল নেতা বিনয় সর্দারের বাবা ও ভাইকে দেখে তেড়ে যান গ্রামবাসীরা। ইতিমধ্যে ২ গ্রামবাসীকে আটক করেছে পুলিশ।

এলাকা ভিত্তিক সেই ক্যাম্পগুলিতে স্থানীয়দের অভিযোগ শুনবে পুলিশ। যে কোনও ধরনের অভিযোগ জানানো যাবে সেখানে। তার উপর ভিত্তি করে ব্যবস্থা নেবে পুলিশ। পাশাপাশি জানানো হয়েছে প্রতিটি ক্যাম্পে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন। এছাড়াও থাকবেন উচ্চপদস্থ আধিকারিকরা। তবে এক সঙ্গে অনেকে না এসে ২-৩ জন করে এসে অভিযোগ জানানোর জন্য স্থানীয়দের আবেদন জানিয়েছে পুলিশ। শুক্রবার দিনভর অশান্ত হয়ে ওঠে সন্দেশখালির বেড়মজুর-ঝুপখালি এলাকা। বিরোধীদের লাগাতার প্ররোচনায় অশান্তি ছড়িয়ে পড়ার অভিযোগ। যদিও পুলিশ বাধা দিতে গেলেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আর সেকারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রাজ্য পুলিশ। শনিবার সেই ছবিই দেখা গেল।

পুলিশের তরফে জানানো হয়েছে, ক্যাম্পে সব সময় একজন করে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন। তবে শুধু অভিযোগ জমা নেওয়া হয়, দেওয়া হবে রিসিভ কপিও। গ্রামের বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি পুলিশ কর্তাদের।

 

 

 

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...