Wednesday, March 11, 2026

মন্ত্রিত্ব পাইয়ে দেওয়ার টোপ দিয়ে হুমায়ুন কবীরকে প্রতারণার চেষ্টা! ফাঁদে যুবক

Date:

Share post:

বিধায়ককে মন্ত্রিত্ব পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে গ্রেফতর এক। অভিযোগ, মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) গত কয়েকদিন ধরে আইপ্যাক-এর নাম করে এক যুবক হোয়াটসঅ্যাপ কল করেন। মন্ত্রিত্ব পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ১০ লক্ষ টাকা দাবি করেন। বিধায়ক পুলিশে (Police) অভিযোগ জানালে অঞ্জন সরকার নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

হুমায়ুন কবীরের (Humayun Kabir) অভিযোগ, গত কয়েকদিন ধরে আইপ্যাক-এর নাম করে এক যুবক হোয়াটসঅ্যাপ কল করেন। মন্ত্রিত্ব পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ১০ লক্ষ টাকা দাবি করেন ওই যুবক। টাকা দিতে চাপ দিয়ে পাঁচ থেকে দশ বার ফোন করা হয় বিধায়কে। এদিন শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হুমায়ুন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে আইপ্যাক থেকে তাঁকে কোন ফোন করা হয়নি। শনিবার, দুপুরে মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার মজিদ ইকবাল খান সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের অঞ্জন সরকার নামে ওই ব্যক্তির মোবাইল থেকে এই ফোন করা হয়। বারাসত থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তিনি আগেও এইভাবে প্রতারণার করার চেষ্টা করেছেন। এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।



spot_img

Related articles

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...