Saturday, June 20, 2026

শিখদের দেশদ্রো.হী বলার কোনও অধিকার নেই বিজেপির, এবার বি.ক্ষোভ ব্যান্ডেলে

Date:

Share post:

কর্তব্যরত একজন শিখ ধর্মাবলম্বী আইপিএস অফিসারকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা ‘খালিস্তানি’ ক্ষোভ ফুঁসছে শিখ সম্প্রদায়ের মানুষজন।

আইপিএস অফিসার যশপ্রীত সিংকে এভাবে ‘অবমাননা’ করার প্রতিবাদে কলকাতায় বিজেপির দফতরের সামনে মঙ্গলবার থেকে লাগাতার বিক্ষোভও দেখাচ্ছেন শিখরা।

বিক্ষোভকারীদের দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যিনি এই এই মন্তব্যটি করেছেন বলে পুলিশ অভিযোগ করেছে, তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে।

এবার সেই ক্ষোভের আঁচ গিয়ে পড়ল জেলায় জেলায়।
পুলিশ আধিকারিককে খালিস্থানি বলার প্রতিবাদ ব্যান্ডেলে। সন্দেশখালিতে কর্তব্যরত শিখ পুলিশ অফিসারকে খালিস্থানি বলার প্রতিবাদে শিখ সম্প্রদায়ের ধিক্কার মিছিল। কোনও রাজনৈতিক দলের পতাকা নয়, জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল হাঁটেন ব্যান্ডেল ও ডানলপ গুরুদ্বারের শিখ সম্প্রদায়ের মানুষজন। তাঁদের বক্তব্য, “আমরা শিখ, খালিস্তানি নই। পাগড়ি পরলেই যদি খালিস্তানি বলা হয় তা হলে তা খুবই দুঃখজনক। পাগড়ি আমাদের গর্ব, আমাদের অহংকার। স্বাধীনতা আন্দোলনে আমাদের বড় ভূমিকা ছিল। দেশের স্বাধীনতার জন্য শিখরা আত্মবলিদান দিয়েছে। শহিদ হয়েছে। আমাদেরকে দেশদ্রোহী বলার কোনও অধিকার নেই বিজেপির।”

আরও পড়ুন-  মন্ত্রিত্ব পাইয়ে দেওয়ার টোপ দিয়ে হুমায়ুন কবীরকে প্রতারণার চেষ্টা! ফাঁদে যুবক

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...