Sunday, May 31, 2026

চড়িয়াল সেতুর পরে মহেশতলায় জলপ্রকল্পের উদ্বোধন করবেন অভিষেক

Date:

Share post:

চড়িয়াল সেতুর পরে বজবজ ট্রাঙ্ক রোড ও মহেশতলায় ৪০ মিলিয়ন গ্যালন জলপ্রকল্পের উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার চড়িয়াল সেতুর উদ্বোধন করেই অভিষেক জানিয়ে ছিলেন, আবার ৬ দিন পরে তিনি আসবেন। মহেশতলায় জলপ্রকল্প ও উড়ালপুলের নীচের রাস্তা উদ্বোধন করবেন তিনি। সেইমতো রবিবার বজবজ ট্রাঙ্ক রোড ও মহেশতলায় ৪০ মিলিয়ন গ্যালন জলপ্রকল্পের উদ্বোধন করতে যাচ্ছেন সাংসদ।

তিনি কথা দিলে, কথা রাখেন। সেই কথা এখন জেনে গিয়েছেন বাংলার মানুষ। চড়িয়ালবাসীর দাবি মেনে একের পর এক উন্নয়নমূলক কাজের সূচনা করেছেন অভিষেক (Abhishek Banerjee)। প্রতিশ্রুতি মতোই মহেশতলায় উড়ালপুলের নীচের রাস্তারও উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের দুবারের সাংসদ। ৫৭ বছর ধরে বিরোধী দলের সাংসদ-বিধায়করা যে সমস্যার সমাধান করতে পারেননি, সেই কাজ ৫ বছরে করে দেখিয়েছেন অভিষেক। চড়িয়াল সেতু উদ্বোধন করে কথা রেখেছেন তিনি। এর আগে ডায়মন্ড হারবারকে মডেল করে তিনি ৭০ হাজার বয়স্ক মানুষকে ভাতা দিয়েছিলেন। তারপর তা চালু হয়েছিল রাজ্যে।

এরপর চড়িয়ালবাসীর দাবি পূরণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্পের উদ্বোধন করে চলেছেন। গত ১০ বছরে ডায়মন্ড হারবারে উন্নয়নের খতিয়ান তুলে ধরে অভিষেক জানিয়েছিলেন, গত ১০ বছরে ৫ হাজার ৫০০ কোটি টাকার কাজ আমরা করেছি। ১২ মাসের হিসেবে তা ৫৫৮ কোটি টাকার কাজ। আর প্রতিদিনের হিসেবে ১ কোটি ৫৫ লক্ষ টাকার কাজ ।



Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...