Saturday, May 16, 2026

ফের রাতের কলকাতায় দুর্ঘটনা! উল্টোডাঙা উড়ালপুল থেকে নীচে গাড়ি, আহত তিন

Date:

Share post:

ফের রাতের শহরে বড়সড় দুর্ঘটনা (Accident)! রবিবার মধ্যরাতে কলকাতার (Kolkata) উল্টোডাঙা উড়ালপুল (Ultodanga Flyover) থেকে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যায় একটি গাড়ি। দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক-সহ আরও দু’জন। পুলিশ সূত্রে খবর, ওই গাড়ি চালকের নাম মহম্মদ শোয়েব (Md Shoaib)। এদিন দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শোয়েবকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে (R G Kar Hospital) ভর্তি করানো হয়। পুলিশ সূত্রে খবর, রবিবার মধ্যরাতে লেকটাউন থেকে উল্টোডাঙার পুরনো উড়ালপুলের উপর দিয়ে বাইপাসের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন শোয়েব। আর সেইসময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি।

স্থানীয়দের অভিযোগ, গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন। এদিন সজোরে ধাক্কা লাগার পর উড়ালপুল থেকে নীচে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার ফলে উড়ালপুলের নীচে থাকা দু’টি ঝুপড়ি ঘর চাপা পড়ে যায়। সেই সময় ঘরের ভিতর দু’জন ছিলেন বলে খবর। দুর্ঘটনার কারণে সামান্য চোট পেয়েছেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, এদিন চালক ছাড়া গাড়িতে কেউ ছিলেন না। পুলিশ জানিয়েছে, প্রথমে না জানা গেলেও পরে খোঁজ নিয়ে জানা যায়, মহম্মদ শোয়েব এন্টালির বাসিন্দা। এদিকে হাসপাতালে ভর্তি করানোর পর প্রাথমিক চিকিৎসা করানো হয় তাঁর।

যদিও পরে পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে অন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানায়, দুর্ঘটনার ফলে মাথায় চোট পেয়েছেন শোয়েব। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকতলা থানার পুলিশ।

 

 

 

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...