Wednesday, March 11, 2026

পিয়াহীন অনুপমের জীবনে নতুন সঙ্গতে কে?

Date:

Share post:

মাত্র কিছুদিন আগে বাংলা গানের শ্রোতারা অনেকেই দীর্ঘশ্বাস ফেলেছিলেন অনুপম রায়ের বিবাহ বিচ্ছেদের ঘটনায়। বিচ্ছেদের থেকেও বেশি সাধারণ শ্রোতাদের দুঃখ দিয়েছিল অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হওয়ার জন্য। কিন্তু সেই অনুপম-প্রেমীদের জন্য সুখবর। তাঁর ‘নামে রোজ কিছু লেখার’ মতো সঙ্গিনীর সঙ্গে জীবন শুরু করতে চলেছেন খুব তাড়াতাড়ি অনুপম রায়। আগামী মাসের শুরুতেই গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে নতুন করে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনুপম।

‘সাজনা’  গায়িকার সঙ্গে অনুপমের সম্পর্কের কানাঘুষো কিছুদিন ধরেই হাওয়ায় ভাসছিল। যে অনুপমপ্রেমীরা পরমব্রত চট্টোপাধ্যায়কে একসময় অনুপম-পিয়ার সম্পর্কের মধ্যে কাঁটা ভেবেছিলেন, তাঁরা ক্যাডবেরির মিষ্টি গায়িকাকেও এবার কাঁটা ভাবতে পারেন। তবে তাতে সেলিব্রিটি কাপল-এর কিছু যায় আসে না। বিচ্ছেদে অবিচল অনুপম মিলনেও ভাবলেশহীন। বিয়ের আড়ম্বর তাই চান না। মার্চের ২ তারিখ পরিবার, আত্মীয় বন্ধুদের সঙ্গে নিয়ে আপাতত রেজিস্ট্রিটা সেরে ফেলতে চান।

নতুন জীবনের শুরুতে পরম-পিয়ার পথ খানিকটা অনুসরণ করছেন অনুপম, এমনটা কারও মনে হলেও তাতে আপত্তি নেই। কারণ বিচ্ছেদের সময়ই অনুপম লিখেছিলেন, ‘We continue to be the closest of friends…’(আমরা এরপরেও সবথেকে কাছের বন্ধু থেকে যাব)। ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে ভালোবেসে বিয়ে করার পরে জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই উত্থান দেখেছেন অনুপম রায়। পিয়ার সঙ্গে অনুপমের বিয়ের পর্যায়টি শ্রোতাদের কাছে যতটা আলোচনার খোরাক হয়েছিল, ততটা কিন্তু তাঁর প্রথম বিচ্ছেদ হয়নি। তাই পিয়ার সঙ্গে দ্বিতীয় বিচ্ছেদও প্রবলভাবে আলোচিত হয়েছিল।

তবে আবার নিশ্চয়ই আলোড়ন উঠতে চলেছে গায়ক-গীতিকারের তৃতীয় বিয়ে নিয়েও। তারওপর পাত্রী যখন নিজেও সেলিব্রিটি তখন নিজেদের বন্ধুবান্ধবের সংখ্যাটাও নেহাৎ কম হবে না। নতুন জীবনে ভালো আছেন পরম-পিয়া। এরপর প্রস্মিতাকে নিয়ে অনুপমের গল্প হলে, তা কেমন হবে দেখার আশায় অনুরাগীরা।

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...