Friday, April 24, 2026

ভারতীয় সেনা নিয়ে প্রেসিডেন্ট মুইজ্জুর দাবিকে ‘মিথ্যা’ বলে কটাক্ষ প্রাক্তন বিদেশমন্ত্রীর

Date:

Share post:

মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর দাবি মিথ্যে বলে জানালেন সেদেশে প্রাক্তন বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ ৷ সম্প্রতি মুইজ্জু দাবি করেন, ভারত তাদের দেশে কয়েক হাজার সশস্ত্রবাহিনী এখনও মোতায়েন করে রেখেছে ৷ মুইজ্জুর সেই দাবিকেই এবার ‘আরও একটি মিথ্যা’ বলে উল্লেখ করেছেন প্রাক্তন বিদেশমন্ত্রী ৷ তাঁর মতে, কোনও বিদেশি সেনার সশস্ত্রবাহিনী তাদের দেশে নেই ৷

মালদ্বীপের প্রাক্তন বিদেশমন্ত্রী আবদুল্লা শাহিদ সোশাল মিডিয়ায় লিখেছেন, ১০০ দিন হল, আর এটা স্পষ্ট যে, প্রেসিডেন্ট মুইজ্জুর ‘কয়েক হাজার ভারতীয় সেনার’ উপস্থিতির দাবি অনেকগুলি মিথ্যার মধ্যে একটা ৷ সুনির্দিষ্ট সংখ্যা প্রদান করতে না পারার অক্ষমতা থেকে এই কথাগুলি বলছে বর্তমান প্রশাসন ৷ দেশে বিদেশি সেনার কোনও সশস্ত্রবাহিনী নেই ৷ তিনি এও উল্লেখ করেন, স্বচ্ছতা আবশ্যক ও সত্যিটা সামনে আনতে হবে ৷তিনি বলেন, স্বচ্ছতা বজায় রাখা আবশ্যক এবং সত্যি অবশ্যই সামনে আসা উচিত ৷

উল্লেখ্য, মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করা প্রধান উদ্দেশ্য ছিল মুইজ্জুর দলের ৷ এই মুহূর্তে মালদ্বীপে মাত্র ৭০ জন ভারতীয় সেনা রয়েছে ৷ সঙ্গে ডরনিয়ার ২২৮ সামুদ্রিক টহলদারি বিমান ও দু’টি হ্যাল ধ্রুব হেলিকপ্টার রয়েছে ওই দ্বীপ রাষ্ট্রে ৷ আর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দ্বিতীয় দিনে মুইজ্জু সরকারিভাবে ভারতকে মালদ্বীপ থেকে তাদের সেনা সরিয়ে নেওয়ার অনুরোধ করেন ৷ এরপর গতবছর মুইজ্জু দাবি করেন, ভারত সরকারের সঙ্গে কথা হওয়ার পর সেনাবাহিনী প্রত্যাহার জন্য একটি চুক্তি হয়েছে তাদের মধ্যে ৷

মালদ্বীপের প্রেসিডেন্ট আরও দাবি করেছিলেন যে, ভারতের সেনা প্রত্যাহারের বিষয়টিকে এগিয়ে নিয়ে যেতে কূটনৈতিক আলাপ-আলোচনা জারি রয়েছে ৷ কবে, কোথা থেকে বাহিনী প্রত্যাহার করা হবে, সে নিয়েও বিস্তারিত তথ্য শেয়ার করেছিলেন মহম্মদ মুইজ্জু ৷ তিনি জানিয়েছিলেন, ২০২৪ সালের ১০ মার্চের মধ্যে তিনটি অ্যাভিয়েশন প্ল্যাটফর্মের একটি থেকে ভারত সেনা সরিয়ে নেবে ৷ বাকি দু’টি অ্যাভিয়েশন থেকে ২০২৪ সালের ১০ মে-র আগে সেনাবাহিনীর সদস্যদের ফিরিয়ে নিয়ে যাবে ভারত ৷ কিন্তু, ফেব্রুয়ারি মাসের শুরুতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দেয়, মালদ্বীপের বিমান চলাচলের প্ল্যাটফর্মগুলিতে প্রযুক্তির দিক থেকে দক্ষ ভারতীয় সদস্যদের মোতায়েন করা হবে ৷

 

Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...