Friday, April 24, 2026

পুর এলাকায় বাড়ি তৈরির নকশা অনুমোদন সরলীকরণ করতে বিশেষ কমিটি গঠন রাজ্যের

Date:

Share post:

পুরসভা এলাকাগুলিতে বাড়ি তৈরির নকশা অনুমোদন সরলীকরণ করতে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (State Government)। এত দিন পর্যন্ত পুর এলাকায় বাড়ির নকশা অনুমোদন করত বোর্ড অফ কাউন্সিলর। পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, এবার থেকে সংশ্লিষ্ট পুরসভার (Municipality) চেয়ারম্যানের নেতৃত্বাধীন একটি কমিটি এই কাজ করবে। এছাড়াও ভাইস চেয়ারম্যান, বোর্ড অফ কাউন্সিলরসের মনোনীত একজন কাউন্সিলর, একজন ফিনান্স অফিসার এবং একজন ইঞ্জিনিয়ারকে কমিটিতে রাখা হয়েছে।

কলকাতা পুর এলাকায় আগে থেকেই বিল্ডিং প্ল্যান অনুমোদনের জন্য আলাদা কমিটি রয়েছে। তবে অন্য়ান্য পুরসভাগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিত বোর্ড অফ কাউন্সিলরস। নতুন নিয়ম অনুযায়ী, পুরসভার (Municipality) কাছ থেকে কেউ বিল্ডিং প্ল্যানের অনুমোদন পেলে তিন বছর পর্যন্ত তার মেয়াদ থাকবে। সেই মেয়াদ শেষ হওয়ার পর আরও দু’বছরের জন্য তা নবীকরণ করানো যাবে। সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল বিল্ডিং প্ল্যান অনুমোদনের ফি নির্ধারণ করবে। বিল্ডিং কমিটি যে সময়সীমা বেঁধে দেবে, তার মধ্যেই বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে।

মিউনিসিপ্যালিটিতে বোর্ড অফ কাউন্সিলারসের মিটিং কতদিন অন্তর হবে, তার কোনও নিয়ম নেই। সবটাই নির্ভর করে চেয়ারম্যানের উপর। চেয়্যারম্যানরা ব্যস্ত হয়ে পড়লে সেই মিটিং পিছিয়ে যায়। ফলে অনেক সময়েই বিল্ডিং প্ল্যান অনুমোদনের কাজ আটকে যায়। কোনও কারণে মিউনিসিপ্যালিটিতে বোর্ড গঠন সম্ভব না হলে বোর্ড অফ কাউন্সিলরসের অস্তিত্ব থাকে না। তখন বিল্ডিং প্ল্যান অনুমোদনের প্রক্রিয়াটাই থমকে যায়। এই কারণেই আইন সংশোধন করে বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষমতা কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে। এর ফলে শহরতলি এলাকায় বাড়ির নকশা অনুমোদন করাতে কাঠখড় পোড়াতে হবে না।



Related articles

শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! প্রতিবাদে সরব দেশ বাঁচাও গণমঞ্চ 

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিরোধিতায় সরব হল ‘দেশ বাঁচাও...

কমিশনের ‘নিয়ম’ উড়ে গেল হাই কোর্টে: ১২ ঘণ্টার বিধিনিষেধ বাইক চালানোয়

বাংলার নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে তুঘলকি শাসন জারি করার পথে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের ৪৮ ঘন্টা আগে...

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...