Thursday, June 25, 2026

ঝাড়খণ্ডে ‘হাত’ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাংসদ স্ত্রী

Date:

Share post:

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে রাজনীতির আগুনে পুড়ছে ঝাড়খণ্ড। সম্প্রতি সেখানে গ্রেফতার হয়েছেন মুখ্যমন্ত্রী জেএমএম প্রধান হেমন্ত সোরেন। এর ঠিক পর এবার সেখানে বড় ধাক্কা খেল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার স্ত্রী গীতা কোড়া। যিনি ঝাড়খণ্ড থেকে কংগ্রেসের একমাত্র সাংসদ। তাঁর বিজেপি যোগ নিশ্চিতভাবেই কংগ্রেসের কাছে বড় ধাক্কা।

লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের কোণঠাসা করতে অর্থ ও ক্ষমতা প্রয়োগ করে সর্ব শক্তিতে দল ভাঙানোর খেলায় নেমেছে বিজেপি। সেই ছকেই এদিন বিজেপিতে নেওয়া হয় কংগ্রেস সাংসদ গীতা কোড়াকে। সোমবার ঝাড়খন্ডের বিজেপি প্রধান বাবুলাল মারান্ডির উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি। তাঁর এই দলত্যাগ প্রসঙ্গে দাবি করা হয়েছে, কংগ্রেস জোট নিয়ে খুব একটা খুশি ছিলেন না কংগ্রেসের এই সাংসদ। তিনি দলের হাই কমান্ডের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এরপর লোকসভা নির্বাচনের আগে তাঁর বিজেপি যোগ নিঃসন্দেহে কংগ্রেসের কাছে বড় ক্ষতির।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...