Wednesday, June 24, 2026

সন্দেশখালির পাশে রাজ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে চালু হচ্ছে অত্যাধুনিক জেটি-ভেসেল

Date:

Share post:

সম্প্রতি মানুষের অভাব, অভিযোগ, বঞ্চনা, অভিমান নিয়ে তপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালি (Sandeskhali)। এখানকার ২ নম্বর ব্লকের অর্থনীতির মূল ভিত্তি ভেড়ি ও মৎস্যচাষ। ব্যাপক হারে চিংড়ি, ভেটকি চাষ হলেও তা বাইরে বিক্রি করা সম্ভব ছিল না মৎস্যচাষীদের। এলাকার কিছু প্রভাবশালীদের প্রভাবেই চলত গোটা সিস্টেম।

এবার পরিবর্তিত পরিস্থিতিতে সন্দেশখালিতে মৎস্যচাষীদের পাশে দাঁড়াতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দ্বীপ এলাকার এই অংশে যাতায়াতের বড় মাধ্যম নৌপথ। নদীর জেটিঘাট সরকারের হলেও ‘বেনামে’ তারও মালিক ছিলেন সন্দেশখালির প্রভাবশালীরা। তবে এবার মানুষের যাতায়াতকে আরও সুগম করতে উদ্যোগী হল রাজ্য পরিবহণ দফতর। সন্দেশখালিতে উন্নতমানের জেটিঘাট তৈরির পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই পরিবহণ দফতরের আধিকারিকরা ইতিমধ্যেই সন্দেশখালি এলাকার বেশ কয়েকটি ফেরিঘাট ঘুরে দেখেন। নতুন জেটি তৈরির জন্য মাপজোপ করেছেন তাঁরা।

সন্দেশখালির দুটি ব্লকের কার্যত জলবেষ্টিত। রয়েছে রায়মঙ্গল, কালিন্দী, কলাগাছিয়া সহ একাধিক নদী। সাধারণ মানুষের যাতায়াতের জন্য নৌকোই একমাত্র ভরসা। বর্ষায় ঝুঁকি নিয়েই বাইক পারাপার করান বাসিন্দারা। কিন্তু চার, ছয় বা আরও বেশি চাকার গাড়ির সঙ্গে কোনও সম্পর্ক নেই সন্দেশখালির দ্বীপ অংশের। বেশি মাত্রায় যাত্রী ও পণ্য পরিবহণের সমস্যা রয়েই গিয়েছে। সেই সমস্যা মেটাতেই পরিবহণ দফতরের নতুন উদ্যোগ।

জানা গিয়েছে, ধামাখালি ও সন্দেশখালি সংযোগে নদীপথে যোগাযোগ আরও সহজ করতে উন্নতমানের জেটিও ভেসেল তৈরি হবে। এই ভেসেলে করে যাত্রী ও পণ্যবাহী বড় গাড়ি নদী পারাপার করতে পারবে। আরেক দ্বীপাঞ্চল হিঙ্গলগঞ্জে যেমন আধুনিক জেটি এবং ভেসেল রয়েছে, সেই আদলেই তৈরি হবে সন্দেশখালিতে। ধামাখালি থেকে ভায়া তুষখালি হয়ে ভেসেল যাবে সন্দেশখালিতে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...